শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যেখানে ফুলকপির কেজি ১২ টাকা, বাঁধাকপি ১০ টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

মাসখানেক আগেও সাতক্ষীরার খুচরা বাজারে ফুলকপি বিক্রি হয়েছিল প্রতি কেজি ১০০ টাকা। অথচ শীতকালীন এই সবজির দাম কমে নেমেছে ১২-১৫ টাকা কেজিতে। এছাড়াও সব ধরণের সবজির দামই এখন নিম্নমূখী। তবে জেলার সবজি চাহিদা মিটিয়ে দৈনিক ২৫ টন সরবরাহ হচ্ছে জেলার বাইরে।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন তরকারির অভাব নেই। সেকারণে দামও একেবারে কমে গেছে। তালার মাঝিয়াড়া বাজারের খুচরা তরকারি বিক্রেতা জিয়ারুল সরদার জানান, তিন সপ্তাহ আগেও প্রতি কেজি বেগুনের দাম ছিল ১০০ টাকারও বেশি। এখন সব থেকে ভালো মানের বেগুন খুচরায় প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। টমেটোর কেজি ১০০ থেকে নেমে ৪০-৫০ টাকা, ওলকপি ১০-১২ টাকা, বাঁধা কপি ১০ টাকা ও ফুলকপির কেজি ১০০ থেকে নেমে ভালো মানেরটা বিক্রি হচ্ছে ১২-১৫ টাকায়।

পাইকারি বাজারে মূল্য আরও কম। ক্রেতা ফারুক খাঁন বলেন, শীতকালীন সবজির বাজারে এখন স্বস্তি নেমেছে। এক মাস আগের দামের তুলনায় এখন দাম সর্বনিম্ন। আলুর দামও কমেছে কেজি বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। আরেক ক্রেতা রেজাউল ইসলাম জানান, তরকারির দাম অনেক কমে গেছে। নিম্নআয়ের মানুষরা এখন সবজি ক্রয় করে খেতে পারছেন।

সাতক্ষীরা কৃষি ও বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ্ গণমাধ্যমকে বলেন, জেলায় শীতকালীন সবজির কোনো ঘাটতি নেই। বরং জেলা থেকে দৈনিক ২০-২৫ টন, বাঁধা কপি, ফুলকপি, সিমসহ নানা ধরণের সবজি ঢাকা, বরিশাল, বরগুনাসহ বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে। জেলায় সবজি বাজার এখন একেবারেই নিম্নমূখী। এর থেকে নিচে নামলে কৃষক ক্ষতিগ্রস্থ হবে। কৃষকও যেন ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য বাজার ব্যবস্থাপনায় মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি।

ওআ/কেবি

ফুলকপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250