রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাহস থাকলে গোপালগঞ্জে আসেন: যুবদলের নয়নকে উদ্দেশ করে ছাত্রলীগ নেতা *** টিসিবির সঙ্গে পাকিস্তানের টিসিপির ৫ বছরের সমঝোতা *** পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ *** ৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টি আফটারশক, ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর *** সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক *** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের *** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ *** চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন *** পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ

শীতে পানির স্বাদ বাড়াবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৬ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতকাল এলেই আমাদের পানি পান কমে যায়। একে তো শুষ্ক আবহাওয়া, তারপর আবার পানিও কম পান করায় নানা ধরনের সমস্যা হয়। এর মধ্যে রয়েছে হজমের সমস্যা, ত্বকের আদ্রতা কমে যাওয়া। জেনে নিন শীতকালে কীভাবে স্বাদ বাড়িয়ে প্রয়োজনীয় পরিমাণে পানি পান করবেন: 

পানির সঙ্গে সামান্য মধু মিশিয়ে পান করুন। এতে শরীরের পানি শুন্যতার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। ত্বক ভালো থাকবে এবং ওজনও নিয়ন্ত্রণ হবে।

এক গ্লাস পানিতে এক টুকরো লেবুর রস মিশিয়ে নিলেই আপনার পানি অনেক বেশি টেস্টি হয়ে যাবে। যেকোনো ফলই মজার এবং উপকারী। ফল টুকরো করে পানিতে মিশিয়ে ভিন্ন স্বাদ আনতে পারেন খুব সহজে। আদা বা পুদিনা পাতা মিশিয়েও পানি পান করতে পারেন এই শীতে।  

আরো পড়ুন : সকালের নাশতায় দুধ খাবেন কি না? কি বলছেন পুষ্টিবিজ্ঞানীরা

এই পানীয়গুলো মানবদেহে যে উপকার করে:  

১. হার্টকে সুস্থ রাখে।  

২.  শরীরের পানির ঘাটতি পূরণ করে  

৩.  শরীরের টক্সিন বের করে দেয়

৪. ত্বক পরিষ্কার করে তোলে

৫. ওজন কমাতে সাহায্য করে

৬. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে

আর যা দিয়েই পানি স্বাস্থ্যকর ও টেস্টি করেন না কেন, চিনি কিন্তু দেবেন না।  

এস/ আই.কে.জে/

পানি শীত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250