শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

সকালের নাশতায় দুধ খাবেন কি না? কি বলছেন পুষ্টিবিজ্ঞানীরা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

দুধ আদর্শ খাবার হিসেবে খ্যাতি পেয়েছে। দুধের উপকারিতা বলে শেষ করা যাবে না। ছেলে থেকে বুড়ো দুধ খায় না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। জনপ্রিয় এই খাবার নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। বিশেষ করে দুধ কখন খাওয়া উচিত এই নিয়ে দ্বন্দ্বের শেষ নেই। কারণ কেউ বলেন সকালে খেলে উপকার মিলবে তো আরেক দল রাতে খাওয়ার কথা বলেন।  জানুন পুষ্টিবিজ্ঞানীরা কী বলছেন?

সকালের নাশতায় দুধ খাওয়া কি ঠিক?

অনেকেই নাগরিক ব্যস্ততায় রোজ সকালে অফিসে যাওয়ার সময় দ্রুত নাশতা খান। তাই তো দুধ-কর্নফ্লেক্সের জনপ্রিয়তা বাড়ছে দিনে দিনে। এদিকে আবার অনেকেই সকালে উঠে দুধ চায়ের নেশাটা ছাড়তেই পারছেন না। ফলে দুধ দিয়েই শুরু হচ্ছে অধিকাংশেরই দিন।

সকালে দুধ খাওয়া কি উচিত নয়?

পুষ্টিবিদদের মতে, সকালে দুধ খেলে কারও কারও পেটের সমস্যা হতে পারে। তবে এই সমস্যার সঙ্গে দুধের কতটা যোগ রয়েছে সেটা দেখে নেওয়া জরুরি। কারও যদি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, তাহলে এমন ঘটনা ঘটতে পারে। তবে সাধারণ মানুষের দুধে খেলে পেট গুরগুর করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

আরো পড়ুন : মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যা খাবেন

‘ল্যাকটোজ’ নিয়ে যত সমস্যা 

দুধ খাওয়া মাত্রই একে হজম করার জন্য ল্যাকটেজের ক্ষরণ হয়। আর এই ল্যাকটোজ হল একটি ড্রাইস্যাকারাইড। এটি গ্লুকোজ এবং গ্যালাকটোজ-এর সমন্বয়ে তৈরি। এই এনজাইম দুধের গ্লুকোজকে ভেঙে গ্যালাকটোজে পরিণত করে ও হজম করায়। তবে ল্যাকটেজ ক্ষরণে কোনও সমস্যা তৈরি হলেই বিপত্তি। 

কারণ ল্যাকটেজ ঠিকমতো কাজ করতে না পারলে দুধ একেবারেই সহ্য হবে না। তখন ল্যাকটেজ ইনটলারেন্সের কারণে গ্যাস্ট্রিক-অ্যাসিডিটির দাপট বাড়বে। শুধু তাই নয়, বদহজমের সমস্যা লেজুড় হয়ে পেট ফাঁপা, পেটে ব্যথার মতো সমস্যাও ঘাড়ে চাপতে পারে। এমনকি বিষয়টি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছালে গ্যাস্ট্রোএনন্ট্রোলাইটিসের মতো সমস্যাও হতে পারে।

সকালে কি তবে দুধ না খাওয়াই ভালো?

ব্যাপারটা এতটা সরল নয়। সকালে নিশ্চিন্তে দুধ খাওয়া যেতেই পারে। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে দুধটা যেন খুব গরম না হয়। ঠান্ডা হলে আর কোনও চিন্তাই নেই। আর যদি দুধের কারণে অন্য কোনও সমস্যা না হয়, তাহলে নিশ্চিন্তে গলায় ঢালা যায় এই পানীয়।

গরম দুধ এড়িয়ে চলা উচিত?

গরম দুধ খেলে অ্যাসিডিটির ফাঁদ চওড়া হয়। এমনকি দুধে চা পাতা ও চিনি দিয়ে ফুটিয়ে খেলেও একই ঘটনা ঘটতে পারে। তাই এই ভুল এড়িয়ে চলুন।

দুধ খাওয়ার আসল সময় কখন?

রাতে শোওয়ার সময় এক গ্লাস দুধ খেলে সবথেকে বেশি পুষ্টি পায় শরীর। এমনকী দুধে থাকা মেলাটোনিনের কারণে রাতের ঘুমও হবে ভালো।

এস/এসি

দুধ পুষ্টিবিজ্ঞানীরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250