বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতে খাবারের থালায় ‘সিংহম’-এর হানা—কে এই তুকারাম মুন্ধে *** নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় ১৫০০, কোন দেশের কতজন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম *** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান

বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বস্ত্র ও পাট খাতে পাকিস্তান বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানিয়েছেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ। মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত বাংলাদেশে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত বস্ত্র ও পাটকলগুলোয় পাকিস্তানি বিনিয়োগকারীদের বিনিয়োগে এগিয়ে আসতে বলেছেন। বিনিয়োগকারীরা এসব মিলে পাট ও বস্ত্রসহ অন্যান্য সংশ্লিষ্টখাতে বিনিয়োগ করতে পারে।  

জবাবে, পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ দেশের পাট থেকে তৈরি ‘সোনালী ব্যাগের ভূয়সী প্রশংসা করেন। আসন্ন অক্টোবরে পাকিস্তানের টেক্সটাইল এক্সপো-তে অংশগ্রহণ করতে বাংলাদেশকে আগাম আমন্ত্রণ জানিয়েছেন। 

আরও পড়ুন: সরকার পরিচালনায় ভুল-ত্রুটি থাকলে ধরিয়ে দিন : ড. ইউনূস

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ এসময় উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোতে জোরারোপ করেছেন এবং বহুমুখী পাটজাত পণ্য পাকিস্তানে আমদানি করার জন্য পাকিস্তানী ব্যবসায়ীগণের দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানান। 

এরপর পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ পাকিস্তান-বাংলাদেশের মধ্যে সরাসরি নৌ পরিবহন ব্যবস্থা চালু করার প্রস্তাব করে জানান, এতে দুই দেশের আর্থ-সামাজিক সম্পর্ক এগিয়ে যাবে। সে লক্ষ্যে বাংলাদেশ শিপিং করপোরেশন এবং পাকিস্তান শিপিং করপোরেশন যৌথভাবে কাজ করতে পারে।  

এর প্রতিক্রিয়ায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত সরাসরি শিপিং এর বিষয়টি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নিয়ে কাজ করবেন জানিয়েছেন। দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে বিনিয়োগ, যোগাযোগ ও সৌহার্দ বাড়াতে হবে।

এসি/কেবি

হাইকমিশনার বস্ত্র ও পাট উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ভারতে খাবারের থালায় ‘সিংহম’-এর হানা—কে এই তুকারাম মুন্ধে

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় ১৫০০, কোন দেশের কতজন

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন

🕒 প্রকাশ: ০৯:০৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250