শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

ফেসবুকের বিরুদ্ধে মামুনুল হকের থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৫

#

ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের একপক্ষীয়, অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তার ব্যক্তিগত ফেসবুক আইডি ও অফিশিয়াল পেজ একের পর এক ‘রিমুভ ও সাসপেন্ড’ করা হচ্ছে। ফেসবুক কর্তৃপক্ষের এই আচরণকে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

সোমবার (২৫শে আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানায় এ জিডি করেন মামুনুল হক। খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

পরে জিডির বিষয়টি নিশ্চিত করে রাত আটটার দিকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক গণমাধ্যমকে বলেন, ফেসবুক আইডি ও অফিশিয়াল পেজ রিমুভ–সংক্রান্ত একটি বিষয়ে তিনি (মামুনুল হক) সাধারণ ডায়েরি করেছেন। তার পক্ষে দলের কয়েকজন এসে জিডিটি করেন।

খেলাফত মজলিসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামুনুল হক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের একপক্ষীয়, অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন। তার ব্যক্তিগত ফেসবুক আইডি ও অফিশিয়াল পেজ একের পর এক রিমুভ ও সাসপেন্ড করা হচ্ছে। শুধু তা–ই নয়, তার নাম, বক্তব্য বা ছবি প্রকাশ করামাত্রই দলীয় পেজ, গণমাধ্যম এবং ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো অযৌক্তিকভাবে রেস্ট্রিকশনের কবলে পড়ছে। এমন পরিস্থিতিতে তিনি জিডি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কোনো রাজনৈতিক নেতাকে টার্গেট করে বাধাগ্রস্ত করা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ওপর ভয়ংকর আঘাত।

জিডিতে মামুনুল হক উল্লেখ করেন, ‘কয়েক মাস ধরে ফেসবুকে আমার নাম, বক্তব্য ও ছবি অন্যায়ভাবে রেস্ট্রিকশন ও ব্লক করা হচ্ছে। ফলে আমার ব্যক্তিগত আইডি এবং অফিশিয়াল পেজ একাধিকবার বন্ধ হয়ে গেছে। এতে আমি সামাজিক, পেশাগত ও রাজনৈতিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছি।’

তিনি আরও বলেন, একটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান হওয়া সত্ত্বেও পরিকল্পিতভাবে তাকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অবরুদ্ধ করা হচ্ছে, যা গণতান্ত্রিক রাজনীতিকে স্তব্ধ করার স্পষ্ট অপচেষ্টা। তিনি আইন মেনে থানায় জিডি করেছেন। মেটা কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করে সুবিচারপূর্ণ সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

জে.এস/

খেলাফত মজলিস মামুনুল হক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250