সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

২০২৬ বিশ্বকাপ ড্র: জেনে নিন প্রিয় দলের প্রতিপক্ষ কারা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের দামামা বেজে উঠল গতকাল শুক্রবার (৫ই ডিসেম্বর) ! ২০২৬ সালের বৈশ্বিক এই আসরের ১৮৮ দিন আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ড্র। গ্রুপ পর্বে কে কার প্রতিপক্ষ, দলগুলোর ফাইনালে যাওয়ার পথ কতটা কঠিন; সেসবই জানা গেল ড্র শেষে। ৪৮ দলের এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৪২ দেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। মহাদেশীয় প্লে-অফ খেলে আসবে আরো ৬টি দল।

চূড়ান্ত গ্রুপ

গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল

গ্রুপ বি: কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল

গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড

গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল

গ্রুপ ই: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর

গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল

গ্রুপ জি: বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড

গ্রুপ এইচ: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে

গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল

গ্রুপ জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান

গ্রুপ কে: পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল

গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

প্লে-অফে লড়াই করবে যারা

ইউরোপিয়ান প্লে-অফ এ: ইতালি, ওয়েলস, বসনিয়া-হার্জেগোভিনা, নর্দার্ন আয়ারল্যান্ড

ইউরোপিয়ান প্লে-অফ বি: ইউক্রেন, পোল্যান্ড, আলবেনিয়া, সুইডেন

ইউরোপিয়ান প্লে-অফ সি: তুরস্ক, স্লোভাকিয়া, কসোভো, রোমানিয়া

ইউরোপিয়ান প্লে-অফ ডি: ডেনমার্ক, চেক রিপাবলিক, রিপাবলিক অব আয়ারল্যান্ড, নর্থ মেসিডোনিয়া

ফিফা প্লে-অফ ১: কঙ্গো, জ্যামাইকা, নিউ কালেডোনিয়া

ফিফা প্লে-অফ ২: ইরাক, বলিভিয়া, সুরিনাম

২০২৬ বিশ্বকাপের সব গ্রুপ চূড়ান্ত হয়ে গেছে গতকালকের ড্রয়ে। ফিফা আগেই জানিয়েছিল, ড্রয়ের পরদিন (৬ই ডিসেম্বর) সব ম্যাচের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। 

জে.এস/


২০২৬ বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250