বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

মিসরের পাঠ্যক্রমে ফিলিস্তিনি শিশু দুররাহ হত্যাকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

২০০০ সাল। বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল ফিলিস্তিনি শিশু মুহাম্মদ আল-দুররাহর মৃত্যুর ঘটনা। ২৫ বছর পর সেই ঘটনার ছবি টেলিভিশনের পর্দা থেকে জায়গা করে নিল মিসরের উচ্চমাধ্যমিকের ইতিহাসের পাঠ্যবইয়ে। নতুন পাঠ্যক্রমে ২০০০ সালের দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদা (অভ্যুত্থান) নিয়ে একটি পাঠে দুররাহ হত্যাকাণ্ডের আলোচিত ছবিটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে জানা যায়, নতুন পাঠ্যক্রমে ‘দ্য সেকেন্ড প্যালেস্টাইনিয়ান ইন্তিফাদা ২০০০’ শিরোনামের পাঠে ছবিটি ব্যবহার করা হয়েছে। পুরো একটি প্রজন্মের স্মৃতিতে থেকে যাওয়া ছবিটি শ্রেণিকক্ষে মিসরের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয়েছে। ছবির সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, ‘যে মুহূর্তে মুহাম্মদ আল-দুররাহকে গুলি করা হয়।’

২৫ বছর আগে ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে দ্বিতীয় ইন্তিফাদা (অভ্যুত্থান) শুরু করেন ফিলিস্তিনিরা। ইন্তিফাদা চলাকালে ইসরায়েলের স্থল অভিযান শুরু হয়। এই অভিযানের মাঝে একদিন ২০০০ সালের ৩০ সেপ্টেম্বর ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনিদের লড়াইয়ের মাঝে পড়ে যান জামাল আল-দুররাহ। সঙ্গে ছিল তার ১১ বছর বয়সী ছেলে মুহাম্মদ আল-দুররাহ।

তুমুল গোলাগুলির মাঝে ছেলেকে নিয়ে একটি কংক্রিটের সিলিন্ডারের পেছনে আশ্রয় নেন জামাল। সেই দৃশ্যটি ধারণ করেছিলেন এক সাংবাদিক, যা পরে ইতিহাসের অংশে পরিণত হয়।

টেলিভিশনের সাংবাদিকের ওই ভিডিওতে দেখা যায়, ছোট্ট মুহাম্মদ বাবার পেছনে গা ঘেঁষে লুকানোর চেষ্টা করছে আর ভয়ে কাঁদছে। বাবা ছেলেকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করছিলেন। লড়াই থামানোর আকুতিও জানান কিন্তু তাতে কোনো লাভ হলো না। কিছুক্ষণ পরই গুলি এসে লাগল মুহাম্মদের গায়ে। বাবার কোলে ঢলে পড়ল সে।

২০০৫ সালে শেষ হওয়া ওই ইন্তিফাদায় প্রাণ হারায় তিন হাজারেরও বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে মুহাম্মদ একজন।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, পাঠ্যবইয়ে ছবিটিকে ফিলিস্তিনের বৃহত্তর প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন কোনো দৃশ্য হিসেবে উপস্থাপন করা হয়নি। বরং সংঘাত ও শান্তি প্রচেষ্টার বিভিন্ন পর্যায়, দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদা এবং পরবর্তী সময়ে গাজা উপত্যকায় ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ নিয়ে সাজানো একটি ঐতিহাসিক ধারাবিবরণির অংশ হিসেবে এটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

পাঠ্যক্রম নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দ্বিতীয় ইন্তিফাদার মানবিক দিকের প্রতীক হিসেবে আল-দুররাহর ছবি অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে।

মুহাম্মদের বাবা জামাল আল-দুররাহ বলেন, পাঠ্যক্রমে তার ছেলের ছবি অন্তর্ভুক্তির গুরুত্ব শুধু শিক্ষার্থীদের মুহাম্মদের নাম জানা বা তার ছবি চিনতে পারার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে নতুন প্রজন্ম বুঝতে পারবে, ইতিহাসের বইয়ে তারা যেসব ঘটনা ও তারিখ সম্পর্কে পড়ে, সেগুলোর পেছনে এমন শিশু ও বেসামরিক মানুষও ছিল, যারা ভয়-ভীতির মধ্য দিয়ে জীবন কাটিয়েছে এবং সংঘাতের মূল্য দিয়েছে।

মুহাম্মদের বাবা আশা করেন, তার ছেলের গল্প ফিলিস্তিন প্রশ্নের মানবিক দিক বোঝার একটি পথ হয়ে উঠবে। যাতে ইন্তিফাদা, যুদ্ধ ও আলোচনা শিক্ষার্থীদের কাছে কেবল রাজনৈতিক ঘটনা ও তারিখ হিসেবে না আসে; বরং তারা বুঝতে পারে, এসব ঘটনার মধ্য দিয়ে বাস্তব মানুষকে যেতে হয়েছে এবং এর সবচেয়ে বড় পরিণতি বহনকারীদের মধ্যে ছিল শিশু ও বেসামরিক মানুষ।

মিশর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন

🕒 প্রকাশ: ০৯:০৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মিসরের পাঠ্যক্রমে ফিলিস্তিনি শিশু দুররাহ হত্যাকাণ্ড

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250