রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

স্প্যানিশ ক্লাব বার্সার শিরোপা ও এল ক্ল্যাসিকো জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

কোপা দেল রে কাপ প্রতিযোগিতার ফাইনালে ১৯৯০ সালের পর  রিয়ালের বিপক্ষে বার্সা গতকাল শনিবার (২৬শে এপ্রিল) রাতে প্রথম জয় পেয়েছ। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ২০২১ সালের পর প্রথম কোপা দেল রে জিতল। ক্লাব ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল-বার্সা কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হয়েছিল। খবর রয়টার্সের।

প্রথমার্ধের ২৮ মিনিটে গোলের সেই আগুন জ্বালালেন পেদ্রি, বিরতির পর ৭০ মিনিটে কিলিয়ান এমবাপ্পে। এরপর ৭৭ ও ৮৪ মিনিটে আরও দুই গোল। প্রথমটিতে চুয়ামেনি ২-১ গোলে এগিয়ে দেন রিয়ালকে, ফেরান তোরেসের পরের গোলে আবার সমতায় বার্সা (২-২)। নির্ধারিত সময় পর্যন্ত এটাই স্কোরলাইন, যেখানে বার্সা প্রথমে এগিয়ে গিয়ে সমতায় ফিরতে বাধ্য হয়। এরপর রিয়ালও এগিয়ে গিয়ে সমতায় ফিরেছে।

এদিকে অতিরিক্ত সময়ে সবাই যখন পেনাল্টি শুটআউটের প্রহর গুনছিলেন, ঠিক তখনই শেষ মোচড়। ১১৬ মিনিটে বার্সা ডিফেন্ডার জুলস কুন্দের গোলে আবারও এগিয়ে যায় বার্সা। লুকা মদরিচের ঢিলেঢালা পাসের সুযোগ নিয়ে ২৫ গজ দূর থেকে ডান পায়ের বুলেট গতির শটে গোল করেন ফরাসি ডিফেন্ডার। শেষ পর্যন্ত ৩-২ গোলের এ স্কোরলাইনেই নিশ্চত হয় বার্সার জয়।

এ মৌসুমের তৃতীয় ক্লাসিকোতেও দর্শকদের রাত জাগা স্বার্থক হয়েছে, বিশেষ করে বার্সার সমর্থকদের জন্য। এর আগে গত অক্টোবরে রিয়ালকে লিগে ৪-০ গোলে পরাজিত করে জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপেও ৫-২ গোলে জয় পেয়েছে বার্সা। অর্থাৎ এ মৌসুমে তিনবার রিয়ালের মুখোমুখি হয়ে ১২ গোল করল বার্সা।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ২০২১ সালের পর প্রথম কোপা দেল রে জিতল। আর ১৯৯০ সালের পর কোপা দেল রে কাপ প্রতিযোগিতার ফাইনালে রিয়ালের বিপক্ষে বার্সার প্রথম জয়।

এদিকে স্প্যানিশ সুপার কোপা জিতলেও বার্সা কোচ হিসেবে এটা হান্সি ফ্লিকের প্রথম বড় শিরোপা জয়। অন্যদিকে, আনচেলত্তির রিয়াল কোচ হিসেবে শিরোপা জয়ের সম্ভবত শেষ সুযোগ ছিল। চ্যাম্পিয়নস লিগ থেকে আগেই বাদ পড়েছে রিয়াল। লা লিগায় তাদের সঙ্গে ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষে ফ্লিকের বার্সা। 

আরএইচ/

এল ক্লাসিকো বার্সা-রিয়াল কোপা দেল রে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250