রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ *** আসিফ কি ভুলে গেছেন, গোপালগঞ্জ থেকে তার দলের নেতাদের এপিসি করে ফিরতে হয়েছিল? *** সৌদি আরব ‘ভেঙে পড়ছে’, কেন বলছেন ডোনাল্ড ট্রাম্প *** দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘আসিফ নজরুলের চরিত্র খন্দকার মোশতাকের মতো, তারা মনে হয় আত্মীয়’ *** গোপালগঞ্জ উত্তাল, বিক্ষোভ-সহিংসতা-ভাঙচুর, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন *** ধামরাইয়ে যুবলীগ নেতার বৃদ্ধ বাবাকে গ্রেপ্তার, ‘ব্লকরেইডে পড়ে গেছেন’ দাবি পুলিশের *** গোপালগঞ্জের ডিসি-এসপিকে সরিয়ে দেওয়া হলো *** কলেজে বঙ্গবন্ধুর নাম পুনর্বহাল, ‘হাদি চত্বর’ বদলে ‘জয় বাংলা চত্বর’ করলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা *** গোপালগঞ্জে লগি-বইঠা নিয়ে আওয়ামী লীগের মিছিল, পুলিশের ব্যারিকেড ভাঙচুর

দিনে সর্বোচ্চ কয়টা আম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

এই সময়ে আম, জাম, লিচু, কাঁঠালে সয়লাব চারদিক। অনেকে আছেন পুরো বছর ধরে অপেক্ষা করে থাকেন শুধুমাত্র আম খাবেন বলে। কিন্তু অতি আবেগে কী সারাদিন আম খাচ্ছেন। আম যদিও পুষ্টিকর একটি ফল তবে অতিরিক্ত খেলে কিন্তু হতে পারে ক্ষতি। তাই মধুমাস উদযাপনে প্রয়োজন সতর্কতা আর জেনে নিন দিনে সর্বোচ্চ কয়টা আম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো।

পাকা আমে শর্করার পরিমাণ বেশি থাকে। অতিরিক্ত আম খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। তাই ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য আম মোটেও স্বাস্থ্যকর নয়। এছাড়া অতিরিক্ত আম খেলে হতে পারে অ্যালার্জির সমস্যা। তাই আম খান তবে পরিমাণ মতো। সবোর্চ্চ এক থেকে দুটি।

আরো পড়ুন : গরমে ঘাম ও ঘামের দুর্গন্ধ থেকে বাঁচতে কী করবেন?

এছাড়াও অতিরিক্ত শর্করা থাকায় আম খেলে ওজন বাড়ার আশঙ্কা অনেকটাই বেশি। তাই যারা ওজন নিয়ে চিন্তিত, তাদের জন্যও দুঃসংবাদ। বেশি আম না খাওয়াই ভালো। বেশ কয়েকটি ধরনের আমে ফাইবারের পরিমাণ কম থাকে। অধিকাংশ ফাইবার বেরিয়ে যায় আঁটি আর খোসায়। তাই হজমের জন্য খুব একটা সুবিধাজনক নয় সব আম।

অনেকেই আছেন যারা এক বসায় চার, পাঁচটা আম খেয়ে ফেলেন। বেশি আম খেলে আবার পেটের গোলমাল হতে পারে। এছাড়াও বাজারে যেসব আম পাওয়া যায় সেগুলোর বেশিরভাগই গাছপাকা নয়, রাসায়নিক ব্যবহার করে পাকানো। তাই আম কাটার আগে অন্তত দুই ঘণ্টা পানিতে ভিজিয়ে না রাখলে পেটের সমস্যা হতে পারে।

এস/ আই.কে.জে


আম স্বাস্থ্য পরামর্শ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250