শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য হালনাগাদের উদ্যোগ সরকারের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের সব অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য হালনাগাদের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ শিক্ষা-তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মাধ্যমে বার্ষিক শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ-২০২৪ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতিষ্ঠানটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুজিবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ২১টি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আগামী ১লা অক্টোবর থেকে ৮ই অক্টোবর, কুমিল্লা, চট্টগ্রাম ও খলনা শিক্ষাঞ্চলের ২১টি জেলায় ৯ই অক্টোবর থেকে ১৬ই অক্টোবর, রাজশাহী, রংপুর ও বরিশাল অঞ্চলের ২২টি জেলায় ১৭ই অক্টোবর থেকে ২৪ই অক্টোবর, বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ১ থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত তথ্য হালনাগাদের সময় প্রদান করেন।

আরও পড়ুন: উপাচার্য নিয়োগের দাবিতে ফের মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

উল্লিখিতি সময়ের মধ্যে দেশের সব প্রাথমিকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যানবেইসের ওয়েবসাইট (www.banbeis.gov.bd) ভিজিট করে অনলাইনে তথ্য প্রদান করার অনুরোধ জানানো হয়।

এসি/ আই.কে.জে/

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250