শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

টি–টোয়েন্টিতে নতুন অধিনায়ক লিটন, সহ–অধিনায়ক মেহেদী

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

লিটন দাসই হলেন জাতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক। এ সংস্করণে নেতৃত্ব তিনি পেতে যাচ্ছেন, এ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা ছিল। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে এর আগে আপৎকালীন অধিনায়ক হিসেবে চারটি টি–টোয়েন্টিতে অধিনায়কত্ব করা লিটনকে।

আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে টি-টোয়েন্টিতে সহ–অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান। আজ রোববার (৪ঠা মে) বিকেলে মিরপুরে তাদের নাম ঘোষণা করেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমূল আবেদীন।

মেহেদীকে সহ–অধিনায়ক করা নিয়ে জানতে চাইলে নাজমূল জানিয়েছেন, শুধু এই দুটি সিরিজের জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে আরও কয়েকজনকে চেষ্টা করা হবে। সেখান থেকে শেষ পর্যন্ত একজনকে বেছে নেবেন তারা।

গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর এবারই প্রথম টি-টোয়েন্টি সংস্করণে মাঠে নামছে বাংলাদেশ। ওই সিরিজের যারা দলের ছিলেন, তাদের মধ্যে এবার নেই আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও রিপন মণ্ডল। তাদের জায়গা নিয়েছেন নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

এইচ.এস/


লিটন দাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250