বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা

আইইএলটিএস ছাড়াই বেলজিয়ামে স্কলারশিপ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২১শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকে বৃত্তি নিয়ে বিদেশে পড়ার স্বপ্ন দেখেন। ইউরোপের বেশ কয়েকটি দেশে রয়েছে এমন সুযোগ। তন্মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) বেলজিয়াম একটি। বৃত্তি নিয়ে ইউরোপে পড়তে চাইলে বেলজিয়াম হতে পারে পড়ার দেশ। বর্তমানে ইউরোপীয় সমাজ ব্যবস্থা, দৃঢ় অর্থনীতি ও মানসম্পন্ন উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আদর্শ একটি দেশ এটি। কারণ বেলজিয়াম দিচ্ছে আইইএলটিএস ছাড়াই সম্পূর্ণ অর্থায়নে অধ্যয়নের সুযোগ। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে অসংখ্য বৃত্তি পাওয়ার সুযোগ। অন্যান্য দেশের থেকে তুলনামূলক কম খরচে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করে থাকে ইউরোপের এ দেশটি। 

বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চমানের শিক্ষা প্রদানের জন্য পরিচিত। যেখানে আপনি আইইএলটিএস পরীক্ষায় না বসেই পড়াশোনার জন্য আবেদন করতে পারেন।

গভর্মেন্ট অব বেলজিয়াম স্কলারশিপ

বেলজিয়াম সরকার এক বছরের বিশেষ স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম বা চার থেকে ছয় মাসের উন্নত প্রশিক্ষণ কোর্সে বৃত্তি দেয়। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য এআরইএস নামের এ বৃত্তিতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আইইএলটিএস ছাড়াই আবেদন করতে পারেন। এ বৃত্তিতে বেলজিয়াম সরকার নির্ধারিত যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে অধ্যয়নের সুযোগ পেতে পারবেন যে কেউ।

মাস্টার মাইন্ড স্কলারশিপ

মাস্টার মাইন্ড স্কলারশিপ বেলজিয়ামের আঞ্চলিক সরকার বা ফ্ল্যান্ডার্স সরকারের অর্থায়নের একটি বৃত্তি। ফ্ল্যান্ডার্স ও ব্রাসেলসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর সম্পন্ন করার জন্য প্রতিবছর প্রায় ৩০টি স্কলারশিপ দেওয়া হয়। কিছু স্কলারশিপে আবাসন, চিকিৎসা বীমা, টিউশন ফি মওকুফসহ ৮ হাজার ২০০ ইউরো শিক্ষা ভাতা দেয়।

ইরাসমাস মুন্ডাস মাস্টার্স স্কলারশিপ

ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ বৃত্তিগুলোর মধ্যে এটি অন্যতম। ইউরোপীয় ইউনিয়নের এ স্কলারশিপটি ইউরোপে বিভিন্ন মাস্টার্স ও ডক্টরাল স্টাডি প্রোগ্রামের জন্য। আপনি বেলজিয়ামে পড়ার জন্য আইইএলটিএস ছাড়া ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। বৃত্তিটি শিক্ষার্থীদের মাসিক ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ ইউরো জীবনযাত্রার খরচসহ টিউশন ফি, ভিসা ফি, ভ্রমণ ও শিক্ষার্থীদের বিমা খরচ দিয়ে থাকে।

ভিএলআইআর-ইউওএস স্কলারশিপ প্রোগ্রাম

ভিএলআইআর-ইউওএস বৃত্তি শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি ছাড়াই, জীবনযাত্রার খরচ, বিমানে যাতায়াতের টিকিট ও মাসিক অনুদান দেয়। এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের সর্বাধিক আকাঙ্ক্ষিত স্কলারশিপ প্রোগ্রামগুলোর মধ্যে একটি। ফ্লেমিশ ইউনিভার্সিটি বা কলেজে সম্পূর্ণ অর্থায়নে পড়ার জন্য প্রায় ৩১ জন বিদেশি ছাত্রকে প্রতিবছর এ বৃত্তি দেওয়া হয়।

আরো পড়ুন : সারাদেশে ২৪ হাজার গাছ লাগাবেন ৩১তম বিসিএস ক্যাডারের সদস্যরা

গ্লোবাল মাইন্ডস ডক্টরাল স্কলারশিপ

গ্লোবাল মাইন্ডস ডক্টরাল স্কলারশিপ উন্নয়নশীল দেশগুলোর বিশেষজ্ঞদের সঙ্গে সহযোগিতামূলক গবেষণাকে উৎসাহিত করার জন্য কে ইউ লিভেন’র একটি উদ্যোগ। উন্নয়নশীল দেশগুলোর পিএইচডি প্রার্থীদের গবেষণা করার সুযোগ দেওয়া হয় এ বৃত্তিতে। বৃত্তিটি সাধারণত সম্পূর্ণ টিউশন ফি, ২ হাজার ১৯৯ ইউরো মাসিক উপবৃত্তি, চিকিৎসা বিমা, বিমান ভাড়ার টিকিট ও মাসিক ৩১০ ইউরো গবেষণা ভাতা দিয়ে থাকে। এ স্কলারশিপে আবেদন করার জন্য আইইএলটিএস লাগবে না।

স্কলারশিপগুলো ছাড়াও আন্তর্জাতিক শিক্ষার্থীরা বেলজিয়ামের বেশকিছু বিশ্ববিদ্যালয়ে আইইএলইটিএস ছাড়াই পড়তে পারবেন।

• ভ্রিজে ইউনিভার্সিটি ব্রাসেলস

• অ্যান্টওয়ার্প বিশ্ববিদ্যালয়

• ঘেন্ট বিশ্ববিদ্যালয়

• কে ইউ লিভেন

• হ্যাসেল্ট বিশ্ববিদ্যালয়

 আইইএলটিএস ছাড়া আবেদন করতে শিক্ষার্থীদের যে যে শর্তবলী পূরণ করতে হবে

• আপনি যদি ইংরেজি ভাষা ইনস্টিটিউট থেকে আপনার আগের ডিগ্রি অর্জন করে থাকেন

• পূর্ববর্তী শিক্ষা যে ইংরেজিতে ছিল, তার প্রমাণ হিসেবে আপনার পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একটি ইংরেজি ভাষার দক্ষতার প্রশংসাপত্র, লেটারহেডযুক্ত কাগজে মুদ্রিত এবং সঠিকভাবে স্ট্যাম্প করা একটি সরকারি প্রশংসাপত্র

• বেলজিয়ামের কিছু বিশ্ববিদ্যালয় ইংরেজি ব্যবহারের ক্ষমতা বৃদ্ধি করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য একটি ক্র্যাশ প্রোগ্রাম অফার করে

বিস্তারিত জানতে : https://studygreen.info/belgium-scholarships-without-ielts-2024/ ক্লিক করুন।

বেলজিয়ামের টিউশন ফি

বেলজিয়ামে বার্ষিক টিউশন ফি ৮৩৫ ইউরো থেকে ৯ হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে। এ ফি বিষয় ও বিশ্ববিদ্যালয় ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে তৃতীয় বিশ্বে দেশের জন্য বিশেষ কিছু ছাড়ের ব্যবস্থা রয়েছে। এ সব তথ্যাদি আপনি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পেয়ে যাবেন।

এস/ আই.কে.জে

বেলজিয়াম স্কলারশিপ আইইএলটিএস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জনপ্রিয় জলহস্তীর মৃত্যুতে অনলাইন বিতর্কের কেন্দ্রে এক শিশু

🕒 প্রকাশ: ০৯:১৬ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন ন্যান্‌সি

🕒 প্রকাশ: ০৯:১৫ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা

🕒 প্রকাশ: ০২:৫০ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান

🕒 প্রকাশ: ০২:২১ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ০১:২৭ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250