মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

আইসক্রিম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

ছোট-বড় সবারই পছন্দের আইসক্রিম। মন খারাপের মাঝেও আইসক্রিমের একটা বাইট বদলে দিতে পারে আপনার মুড। তবে আইসক্রিমের মিষ্টির জন্য যেমন অনেকে এড়িয়ে চলেন, তেমনই ওজন বাড়ার ভয়েও অনেকে আইসক্রিম খেতে চান না।  কিন্তু অনেকেরই হয়তো জানা নেই আইসক্রিম খেয়েও ওজন না বাড়িয়ে সুস্থ থাকা যায়।

অতিরিক্ত পরিমাণে আইসক্রিম খেলে হয়তো ওজন বেড়ে যেতে পারে। কিন্তু পরিমিত পরিমাণে খেলে উপকার মিলবে অনেক। আইসক্রিম খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়-

শক্তি বাড়ায় : আইসক্রিম তাৎক্ষণিক শক্তি বাড়ায়। আইসক্রিম শরীরে শক্তি, ফ্যাট এবং কার্বোহাইড্রেট দেয়।

প্রোটিনের উৎস : দুগ্ধজাত পণ্য প্রোটিনের দুর্দান্ত উৎস। আইসক্রিমে প্রচুর পরিমাণে দুধ এবং ক্রিম থাকার কারণে, এটি শরীরে অনেকটাই প্রোটিন দেয়।

খনিজ পদার্থ সমৃদ্ধ : আইসক্রিম কেবল প্রোটিন সমৃদ্ধ নয়, এতে ক্যালসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, আয়োডিন, ফসফরাস, ভিটামিন এ এবং বি কমপ্লেক্সের মতো খনিজ পদার্থও রয়েছে। শরীরকে সুস্থ ও তরতাজা রাখতে এই খনিজগুলির অত্যন্ত প্রয়োজন।

মানসিক স্বাস্থ্যের জন্য ভাল : গবেষণায় দেখা গেছে, আইসক্রিম মানসিক স্বাস্থ্য ভাল রাখতে পারে, কারণ দুধে ট্রিপটোফ্যান থাকে,, যা সেরোটোনিন (হ্যাপি হরমোন) নিঃসরণে সাহায্য করে।

আরো পড়ুন: গরমে বানিয়ে নিন ম্যাংগো মাস্তানি

হাড় মজবুত করে : হাড় শক্তিশালী রাখতে সবচেয়ে প্রয়োজনীয় খনিজ হল ক্যালসিয়াম। আর, শরীরে ক্যালসিয়ামের চাহিদা মেটাতে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া খুবই প্রয়োজন। আইসক্রিম ক্যালসিয়াম সমৃদ্ধ, তাই আপনার ডায়েটে এটি অন্তর্ভুক্ত করতে পারেন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে আইসক্রিম। আইসক্রিম ফারমেন্টেড খাবারের গোত্রে পড়ে, যা শ্বাসযন্ত্র এবং গ্যাস্ট্রোইনস্টেনটিনালের জন্য উপকারী।

এম এইচ ডি

আইসক্রিম রোগ প্রতিরোধ ক্ষমতা খাবার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250