শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

এবার বিয়ে করেছেন অভিনেত্রী অর্ষা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

নতুন বছর শুরুর পর থেকেই দেশীয় তারকাদের বিয়ের হাওয়া বইছে। এবার বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী অর্ষা। তার বর অভিনেতা মোস্তাফিজ নূর ইমরান। অর্ষা ও মোস্তাফিজ ‘সাহস’ সিনেমায় স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। এটি দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়েছে।

আরো পড়ুন: ক্যানসার জয়ী ছেলেকে নিয়ে বই লিখলেন ইমরান হাসমি

রবিবার (১৪ই জানুয়ারি) সকালে অর্ষা তার ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন। এতে তাদের দুজনকে ভিন্ন সাজে দেখা যায়।

অর্ষা এ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা’। অভিনেত্রীর এই পোস্ট দেখে তার ভক্ত ও সহকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

এসি/ আই. কে. জে/ 



অভিনেত্রী অর্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250