বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ

কফি দিয়ে বানিয়ে ফেলুন ঝলমলে চুল

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

চুল ওঠার জন্য শুধু আবহাওয়া দায়ী নয়। এর পাশাপাশি অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া, অনিয়ন্ত্রিত জীবনযাপন, নির্দিষ্ট কিছু ওষুধের প্রভাব, কারও কারও ক্ষেত্রে শারীরিক এবং জিনঘটিত সমস্যা থেকেও চুল উঠে যায়। বর্ষার মৌসুমে কখনও ঘামে, কখনও আবার বৃষ্টিতে ভিজে চুলের বারোটা বাজে। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় আঁচরালেই একগুচ্ছ চুল হাতের মুঠোয় চলে আসছে। 

সমস্যা থেকে মুক্তি পেতে নানা রকম প্রসাধনী, নামী-দামি সংস্থার হেয়ার প্যাক ব্যবহার করেও লাভের লাভ কিছুই হচ্ছে না? মুশকিল আসান করতে পারে কফি। চলুন জেনে নেই কিভাবে -

চুলের জেল্লা ফিরিয়ে আনতে

ঝলমলে চুল পেতে কফি দিয়ে তৈরি মাস্ক ব্যবহার করতে পারেন। ২ টেবিল চামচ কফি আর ২ টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। মাথার ত্বক এং চুলের গোড়ায় প্যাকটি লাগিয়ে কিছুক্ষণ রাখুন। আধ ঘণ্টা বাদে ধুয়ে শ্যাম্পু করে নিতে পারেন। অনেকের ভিড়েও আলাদা করে নজর টানবে আপনার চুল।

চুল মসৃণ করতে

চুলের মাস্কটি বানাতে প্রথমে একটি পাত্রে ৪ টেবিল চামচ কফি, আধ কাপ টক দই এবং ৩ চা চামচ লেবুর রস নিয়ে ভাল করে মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। হাত কিংবা ব্রাশের সাহায্যে চুলের গোড়ায় ভাল করে লাগিয়ে ২০ মিনিট মতো রাখুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।

চুল পড়ার সমস্যা কমাতে

সারা বছর ধরে চুল ঝরলেও বর্ষায় এই সমস্যা যেন আরও বেড়ে যায়। ঘন চুল পেতে ব্যবহার করতে পারেন কফির এই মাস্কটি। কফি পাউডার, লেবুর রস, দারচিনি গুঁড়ো— সবগুলি একসঙ্গে দিয়ে একটি প্যাক বানিয়ে ফেলুন। তার পর শ্যাম্পু করার পর ভেজা চুলে মেখে নিন এই প্যাকটি। মিলবে সুফল।

এস/ আই. কে. জে/ 

কফি ঝলমলে চুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250