মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস

গরমে প্রাণ জুড়ানো নারকেলের কুলফি আইসক্রিম

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৫ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

গরমে স্বস্তি পেতে আইসক্রিম খান কমবেশি সবাই। বিভিন্ন ফ্লেভারের আইসক্রিমের মধ্যে কুলফি সবারই পছন্দের। তবে কখনো কি নারকেলের কুলফি খেয়েছেন? এটি স্বাদে অনন্য।

একবার খেলেই সব সময় মুখে লেগে থাকবে এর স্বাদ। ঘরে মাত্র ২০ মিনিটেই মজাদার এই কুলফি তৈরি করতে পারবেন তাও আবার ৪ উপকরণে। জেনে নিন নারকেলের কুলফি তৈরির সহজ রেসিপি-


উপকরণ

১. গুঁড়া দুধ ২ কাপ

২. নারকেল কোড়ানো ২ কাপ

৩. নারকেলের দুধ ২ কাপ ও

৪. ফুল ক্রিম তরল দুধ ২ লিটার।

প্রথমে মাঝারি আঁচে নারকেল কোড়ানো, নারকেলেরর দুধ ও তরল দুধ একসঙ্গে মিশিয়ে জ্বাল দিন। সব উপকরণ ভালো করে নাড়তে হবে। বারবার নাড়তে থাকুন।

আরো পড়ুন: ফুচকা তৈরির সহজ উপায়

যখন মিশ্রণটি ঘন হয়ে আসবে তখন চুলার আঁচ বন্ধ করে দিন। মিশ্রণটি একটি বড় পাত্রে ঢেলে নিন ও ঠান্ডা করুন। ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটি কুলফির ছাঁচে ঢেলে ফ্রিজের ডিপে রেখে দিন।

কুলফি অর্ধেক সেট হয়ে গেলে এর মধ্যে কাঠি ঢুকিয়ে দিন। এরপর কয়েক ঘণ্টা পর্যন্ত কুলফি ফ্রিজে রেখে দিন। ব্যাস তৈরি হয়ে যাবে স্বাদে সেরা লিচু-নারকেলের কুলফি।

এম/


কুলফি আইসক্রিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250