রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম

ডাবের পানির ৭ স্বাস্থ্যগত উপকারিতা ও পুষ্টিগুণ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৪ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

গরমে অনেকের অন্যতম প্রিয় পানীয় ডাবের পানি। এ পানি যেমন তৃষ্ণা মেটায়, তেমনই পুষ্টির চাহিদা পূরণ করে। ডাবের পানির সাতটি স্বাস্থ্যগত উপকারিতার কথা জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথলাইন।

১. পুষ্টির ভালো উৎস-

ডাবের পানিতে ৯৪ শতাংশ জলীয় অংশ ও খুবই অল্প পরিমাণে ফ্যাট থাকে। এক কাপ বা ২৪০ মিলিলিটার ডাবের পানিতে ৬০ ক্যালোরি ছাড়াও থাকে ১৫ গ্রাম কার্বোহাইড্রেট, ৮ গ্রাম চিনি, প্রতিদিনের দরকারি ক্যালসিয়ামের ৪ শতাংশ, ম্যাগনেসিয়ামের ৪ শতাংশ, ফসফরাসের ২ শতাংশ ও পটাশিয়ামের ১৫ শতাংশ।

২. অ্যান্টিঅক্সিডেন্ট থাকতে পারে-

প্রাণীর ওপর গবেষণায় দেখা যায়, ডাবের পানিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি রেডিক্যালগুলোকে পরিবর্তনে সহায়তা করে যাতে করে এগুলো শরীরের ক্ষতি না করতে পারে, তবে এখন পর্যন্ত মানবদেহের ওপর এ সংক্রান্ত কোনো গবেষণা হয়নি।

৩. ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করা কমাতে সহায়তা করতে পারে-

গবেষণায় দেখা যায়, ডায়াবেটিসে আক্রান্ত ইঁদুরের রক্তে শর্করার পরিমাণ কমানোর পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যগত উপকারে আসতে পারে ডাবের পানি। ২০২১ সালের এক গবেষণায় দেখা যায়, ডায়াবেটিসে আক্রান্ত ইঁদুরের রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় ডাবের পানি। মানবদেহে এ ধরনের প্রভাব বুঝতে আরও গবেষণা হওয়া দরকার।

আরো পড়ুন: মদ্যপানের ফলে আপনার শরীরে এসব জটিল রোগ বাসা বাঁধছে না তো!

৪. কিডনিতে পাথর জমা প্রতিরোধে সহায়ক হতে পারে-

কিডনিতে পাথর জমা প্রতিরোধে পর্যাপ্ত তরল পান গুরুত্বপূর্ণ। শুধু পানি ভালো উৎস হলেও স্বল্পমেয়াদি দুটি গবেষণায় দেখা যায়, ডাবের পানি সাধারণ পানিরও চেয়ে বেশি উপকারী হতে পারে।

৫. হৃৎপিণ্ডের সুস্বাস্থ্যের সহায়ক হতে পারে-

হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে ডাবের পানি। ২০০৮ সালের এক গবেষণার অংশ হিসেবে গবেষকরা ইঁদুরের দুটি দলের একটিকে ফ্যাট ও কোলেস্টেরলযুক্ত খাবার খাওয়ান। আরেকটি দলকে দেয়া হয় ডাবের পানির উচ্চ ডোজ (শরীরের ওজনের প্রতি ১০০ গ্রামের বিপরীতে ৪ মিলিলিটার)। ৪৫ দিন পর দেখা যায়, ডাবের পানি খাওয়া দলটির দেহে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমেছে। মানবদেহে এমন প্রভাব নিয়ে আরও গবেষণা দরকার।

৬. ব্যায়ামের পর পানির ঘাটতি পূরণে সহায়ক হতে পারে-

ব্যায়ামের পর ‍উপযুক্ত পানীয় হতে পারে ডাবের পানি। এটি পানির ঘাটতি পূরণের পাশাপাশি ব্যায়ামের কারণে ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণে সহায়ক হতে পারে। ইলেকট্রোলাইট এক ধরনের খনিজ পদার্থ, যা শরীরে তরলের ভারসাম্য ধরে রাখার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৭. শরীরকে সিক্ত রাখার সুস্বাদু উৎস-

রাসায়নিকমুক্ত ডাবের পানি হালকা মিষ্টি। এতে বাদামের কিছুটা ফ্লেভারও আছে। এ পানীয়তে অনেক কম ক্যালোরি ও কার্বোহাইড্রেট। এ কারণে এতে তুলনামূলক স্বাস্থ্যগত ঝুঁকিও কম।

এমএইচডি/ আই. কে. জে/

ডাব ডাবের পানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন

🕒 প্রকাশ: ১১:০৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ১০:৫৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250