মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স *** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে

ডায়াবেটিসে আক্রান্তরা কি গুড় খেতে পারবে?

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ডায়াবেটিস হলো শরীরের এমন একটি গুরুতর অবস্থা, যখন আমাদের শরীর নিজে থেকে ইনসুলিন তৈরি করতে পারে না বা তৈরি হওয়া ইনসুলিন দক্ষতার সঙ্গে (কার্যকরভাবে) ব্যবহার করতে পারে না। এর ফলে রক্তে শর্করা বা গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয়। দিন দিন ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। এই রোগ সরাসরি প্রভাব ফেলে আপনার খাবার টেবিলে। পছন্দের অনেক খাবারই সরিয়ে ফেলতে হয়। বিশেষ করে সমস্যায় পড়েন যারা মিষ্টি খেতে পছন্দ করেন। ডায়াবেটিস হলে জীবন থেকে মিষ্টিকে বিদায় দিতে হয়। একদমই খাওয়া যায় না চিনি বা এ–জাতীয় খাবার। 

তবে অনেককেই দেখা যায় বিভিন্ন রান্নায় চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে। এই অভ্যাস কি আদৌ তাদের পক্ষে স্বাস্থ্যকর?

আরো পড়ুন : জরায়ুতে টিউমার আছে কি না বুঝবেন যে লক্ষণে

সাধারণত খেজুরের রস কিংবা আখের রস জ্বাল দিয়ে গুড় তৈরি করা হয়। গুড়ে ভালো মাত্রায় পটাশিয়াম, আয়রন এবং ক্যালশিয়াম থাকে। তবে ডায়াবেটিকদের জন্য গুড় খাওয়া মোটেও স্বাস্থ্যকর নয়। ১০০ গ্রাম গুড়ে ৩৮৩ ক্যালোরি, ৬৫ থেকে ৮৫ শতাংশ সুক্রোজ থাকে এবং ১০ থেকে ১৫ শতাংশ ফ্রুকটোজ ও গ্লুকোজ থাকে, যা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের শরীরে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। গুড় খেলে ডায়াবেটিস রোগীদের শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে যেতে পারে। এ কারণে এটি চিনির মতোই ক্ষতিকর ডায়াবেটিক রোগীদের জন্য। 

ডায়াবেটিক রোগীদের ডায়েটে এমন খাদ্য রাখা উচিত যার গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) কম থাকে। গুড়ের জিআই মাত্রা খুব বেশি থাকে। গুড় খেলে রক্তের শর্করা তাৎক্ষণিকভাবে খুব বেড়ে যায়। ডায়াবেটিক রোগীর ডায়েটে গুড় থাকলে কিডনির সমস্যা, হার্টের সমস্যা, এমনকি শরীরের অন্যান্য অঙ্গও বিকল হয়ে যেতে পারে।

এস/ আই.কে.জে/

স্বাস্থ্য পরামর্শ ডায়াবেটিস গুড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ

🕒 প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250