বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শাকিরার ভারতের কনসার্ট বাতিল *** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

ঢাকায় বিএনপির পদযাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩

#

ঢাকায় বিএনপির পদযাত্রা - ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজধানীতে পদযাত্রা করছে বিএনপি।

মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে রাজধানী গাবতলী থেকে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে এ পদযাত্রা শুরু হয়।

বিএনপির এই পদযাত্রা গাবতলী, টেকনিক্যাল মোড়, মিরপুর (১), মিরপুর (১০) গোল চত্ত্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, তালতলা (আগারগাঁও), বিজয় সরণী, কারওরান বাজার, এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন (পার্টি অফিস),  ফকিরাপুল, মতিঝিল (শাপলা চত্ত্বর), ইত্তেফাক মোড় এবং দয়াগঞ্জ হয়ে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হবে।

সরেজমিনে দেখা যায়, পদযাত্রায় অংশ নিতে সকাল ৮টা থেকে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী গাবতলী জড়ো হতে শুরু করেন। এ সময় নেতাকর্মীদের পদচারণায় লোকারণ্য হয়ে ওঠে গাবতলী এলাকা।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পদযাত্রায় যোগ দেন।

এ সময় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

আরো পড়ুন:বিকেলে ঢাকায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

এদিকে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থান রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

পদযাত্রায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. মঈন খান, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, জয়নুল আবেদিন ফারুক, আমিনুল হক, মীর সরফত আলী সপু, নাজিম উদ্দিন আলম প্রমুখ উপস্থিত রয়েছেন।

এম/


ঢাকা বিএনপি পদযাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250