শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

দালাই লামার সমর্থনে ফ্রান্সে তিব্বতিদের বিক্ষোভ সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৮ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত।

প্যারিসে ফ্রান্স টেলিভিশন অফিসের সামনে গত শনিবার দালাই লামার সমর্থনে ফ্রান্স ভিত্তিক তিব্বতীয় কমিউনিটি অ্যাসোসিয়েশনগুলো একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রায় দেড় হাজার লোক অংশ নেন। বিক্ষোভকারীরা দালাই লামার ছবি হাতে সমাবেশে অংশ নেন। ফ্রান্স এবং বিশ্বের অন্যান্য দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে দালাই লামা সম্পর্কিত একটি ভিডিও প্রকাশের পর এই বিক্ষোভের আয়োজন করে তিব্বতিরা।

চীনা নির্দেশে দালাই লামাকে কটাক্ষ করে ভুল ভিডিও বার্তা প্রকাশের জন্য চীনের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে। তিব্বতি এবং হিমালয়ের বৌদ্ধরাও দালাই লামার প্রতি সমর্থন জানান এবং অভিযোগ করেন যে চীন ভুল ভিডিও বার্তা প্রকাশের মাধ্যমে দালাই লামার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

দালাই লামা একটি ছেলেকে চুম্বন করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারা বিশ্বের তিব্বতি নেতা ও কর্মীদের একটি দল দালাই লামার প্রতি সংহতি ও সমর্থন প্রকাশ করে। হিমালয়ের বৌদ্ধ সাংস্কৃতিক সমিতি গত বুধবার,শিলিগুড়ির সালুগাড়ায় দালাই লামার প্রতি সংহতি প্রকাশ করে একটি সমাবেশের আয়োজন করে। সমিতির দাবি এ ভিডিওটি দালাই লামার মানহানির জন্য একটি ষড়যন্ত্র।

এমএইচডি/ আই. কে. জে/

আরো পড়ুন:

মাত্র ২ কোটি টাকায় বিক্রি হবে নির্জন দ্বীপ

দালাই লামা ফ্রান্স তিব্বত বিক্ষোভ সমাবেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250