মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানি ইস্যুতে ২৪ ঘণ্টায় ৩৯১ অভিযান, ৮৭ হাজার লিটার মজুদ তেল উদ্ধার *** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি

পান্না কায়সার রূপে চমকে দিলেন বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তার প্রতিটি কাজই আলাদা করে মনে রাখার মতো। সম্প্রতি তেমনই একটি কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন তিনি। অভিনয় করছেন শহীদজায়া পান্না কায়সারের জীবন অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্র ‘দিগন্তে ফুলের আগুনে’।

আজ বুধবার নিজের ফেসবুকে একটি সাদাকালো ছবি প্রকাশ করেছেন মিম। সেখানে সাদা শাড়িতে মাথায় ঘোমটা টেনে সেজেছেন পান্না কায়সার। তার পাশেই শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার রূপে আছেন অভিনেতা মোস্তফা মনওয়ার। ক্যাপশনে মিম লিখেছেন, ‘পান্না কয়সার ও শহীদুল্লাহ কায়সার।’

আরো পড়ুন: কেন প্রতিদিন বোরকা পরতে বাধ্য হতেন এই নায়িকা

মিমকে শহীদজায়ার বেশে দেখে অনেকেই চমকে উঠেছেন। মন্তব্যের ঘরে রেখে গেছেন প্রশংসা। জানিয়েছেন শুভকামনা।

‘দিগন্তে ফুলের আগুন’নিয়ে বেশ উচ্ছ্বসিত মিম। ইচ্ছা ছিল পান্না কায়সারের সঙ্গে মুখোমুখি বসে আড্ডা দেবেন। কিন্তু তার আগেই পরপারে পাড়ি জমান পান্না কায়সার। এতে স্তব্ধ হয়ে পড়েছিলেন মিম। নেটমাধ্যমে দীর্ঘ পোস্টের মাধ্যমে জানিয়েছিলেম নিজের মনের অবস্থা।

‘দিগন্তে ফুলের আগুন’ছবিটি নির্মাণ করছেন ওয়াহিদ তারেক। এতে শহীদুল্লাহ কায়সারের চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার।

এসি/ আইকেজে 


বিদ্যা সিনহা মিম পান্না কায়সার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250