শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল *** ‘ওসমান হাদি হত্যার পেছনে ক্ষমতার দ্বন্দ্ব থাকতে পারে’ *** ইরান যুদ্ধ কি ভারতের অর্থনৈতিক উত্থান থামিয়ে দেবে *** রূপপুর থেকে ডিসেম্বরে জাতীয় গ্রিডে আসবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

পূজার সময় কেন শঙ্খ বাজানো-স্বস্তিক চিহ্ন দেওয়া হয়

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

হিন্দু বাড়িতে পুজো দেয়ার সময় শঙ্খ বাজানোর পাশাপাশি স্বস্তিক চিহ্ন আঁকার একটা রীতি রয়েছে। এই রীতির পিছনে হিন্দুদের সম্পূর্ণ ধার্মিক আস্থা রয়েছে। কিন্তু অনেকেই জানেনা এই রীতি পালন করার আসল কারণ। বেদ অনুযায়ী শঙ্খধ্বনি যত দূর পৌঁছয় সেই পর্যন্ত যে কোনও অশুভ শক্তি নষ্ট হয়ে যায়।

শঙ্খ বাজানোর পিছনে হিন্দুদের সম্পূর্ণ ধার্মিক আস্থা রয়েছে। পুজোতে শঙ্খ বাজানোর তাৎপর্য হল, যে দেবতার পুজো তার জয়ধ্বনি করা। মনে করা হয় যে বাড়িতে প্রতিদিন শঙ্খ বাজানো হয় সেই বাড়িতে মা লক্ষ্মীর সদা বসবাস থাকে।

প্রতিদিন সকাল এবং সন্ধ্যা বেলা শঙ্খ বাজানো অত্যন্ত মঙ্গলজনক। হিন্দুদের যে কোনও শুভ কাজ করার আগে শঙ্খ বাজানো অতি আবশ্যক। স্বস্তিক চিহ্ন কেবল হিন্দুদের মধ্যে প্রচলিত নয়। অন্য সম্প্রদায়ের লোকেরাও একে পবিত্র মনে করে।

আরো পড়ুন: শিবের গলায় কেন সাপ জড়িয়ে থাকে, জানুন এর নেপথ্য ঘটনা

গণেশ অগ্রপূজ্য দেব। স্বস্তিক চিহ্ন শ্রী গণেশের সাকার বিগ্রহের স্বরূপ। স্বস্তিকের চারটি ভূজা শ্রী বিষ্ণুর ৪ হাত। স্বস্তিক চার দিকে বা চার দিশায় শুভ সঙ্কেত দেয়। স্বস্তিক ‘শ্রী’-র লক্ষ্মী প্রতিক। ভগবান বিষ্ণু এবং ধন সম্পত্তির অধিষ্ঠাত্রী দেবীর প্রতিক স্বস্তিক।

পুজোপাঠ বা অন্যান্য শুভ কাজের সময়ে পুরোহিতরা শুভ প্রাপ্তির জন্য ‘স্বস্তিকাবন’ করেন। যে কোনও পুজোর সময় ঘটে স্বস্তিক চিহ্ন আঁকা হয় এবং গৃহপ্রবেশ করার সময় প্রধান দরজার ওপরে অবশ্যই স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে হবে। এর ফলে বাড়িতে কোনও অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। এছাড়া প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্বস্তিক চিহ্ন দর্শন এবং প্রণাম করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

এসি/ আই. কে. জে/

পুজা শঙ্খ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250