শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

বাইডেনের সেই কথিত উপদেষ্টা আটক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন গণমাধ্যমকে জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে বাইডেনের ‘উপদেষ্টা’র পরিচয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন এবং সেখানে ব্রিফিংয়ের খবর ও ভিডিও প্রকাশ হয় গণমাধ্যমে। সেখানে বাইডেনের উপদেষ্টা বলে দাবি করা সেই ব্যক্তিকে ইংরেজিতে কথা বলতে দেখা যায়। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

সংবাদ সম্মেলনে যিনি বক্তব্য রাখেন তাকে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা মিয়ান আরাফী বলে পরিচয় করিয়ে দেন এক ব্যক্তি। তবে ওই ব্যক্তি অবশ্য তার নিজের পরিচয় দেননি।

সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশ পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তার সরকারের কাছে সুপারিশ করবেন বলে জানান।

‘জো বাইডেনের উপদেষ্টা পরিচয়’ বিষয়টি নিয়ে সাংবাদিকদের মধ্যে কৌতূহল তৈরি হলে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা হয়। দপ্তরের দায়িত্বে থাকা রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।

ওআ/

বাইডেন আটক উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250