শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

বৃষ্টির পানি থেকে মোবাইল ফোন সুরক্ষায় যা করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

চলছে বর্ষাকাল। সময়-অসময়ে ঝমঝম করে বৃষ্টিও পড়ছে। এই বৃষ্টিতে ছাতা দিয়ে মাথা রক্ষা করা গেলেও, বৃষ্টির পানি থেকে পকেটে থাকা মোবাইল ফোন কিন্তু সব সময়ে সুরক্ষিত রাখা যায় না। একটু অসতর্ক হলেই এই পানিতে ভিজে নষ্ট হয়ে যেতে পারে ফোন।অনেক ফোনে এখন স্প্ল্যাস রেজিস্ট্যান্স থাকলেও তা অনেক সময় কাজে আসে না। বিশেষত মুষলধারে বৃষ্টি হলেই বিপদ। 

কয়েকটি বিষয় মাথায় রাখলে বৃষ্টির পানি থেকে সুরক্ষিত রাখা যায় মোবাইল ফোনকে। জেনে নিন।

>> কোন কারণে যদি ফোনে পানি লেগেই যায়, তা হলে প্রথমেই ফোনটি বন্ধ করে দিন। তারপর শুকনো কাপড় দিয়ে ভাল করে মুছে নিন। কারণ বৃষ্টির পানি ফোনে ঢুকে যাতে শট সার্কিট না হয়ে যায়, সেই জন্য ফোনটি বন্ধ করে দেওয়াই ভালো।

>> বৃষ্টির দিনে সব সময় সঙ্গে একটি পলিথিন রাখুন। হঠাৎ বৃষ্টিতে সঙ্গে ছাতা না থাকলে ফোনটি পলিথিনে ঢুকিয়ে রাখুন ও পলিথিন ব্যাগের ওপরে গিঁট মেরে দিন। পলিথিন এর বদলে চাইলে জিপার লক ব্যাগও ব্যবহার করতে পারেন, ব্যাগের ভেতরে ফোন ঢুকিয়ে জিপ লক করে দিন।

>> ফোনের একটা ওয়াটারপ্রুফ কভার কিনে রাখুন। এই কভারে ফোন ঢুকিয়ে নিলে আর ভিজে যাওয়ার ভয় থাকবে না। এই কভারের মধ্যে রেখেও ফোন ব্যবহার করতে পারেন।

>> ফোন কোনোও ভাবে ভিজে গেলে সঙ্গে সঙ্গেই তা চার্জে দেবেন না। ফোন সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই তা চার্জে দিন। চার্জ না থাকলেও ভেজা ফোনে কখনও চার্জ দেবেন না কারণ যে কোনও সময় এর থেকে বিপদ ঘটে যেতে পারে।

আরো পড়ুন:সুরমা না কাজল?

>> ফোনে কোনোও কারণে পানি ঢুকে গেলে ঘাবড়াবেন না। ফোনটি সঙ্গে সঙ্গে চালের ড্রামে রেখে দিন। অন্তত ৩-৪ ঘণ্টা রেখে দিলেই চাল ফোনের ভেতরে জমে থাকা পানি শুষে নেবে।

এম/


মোবাইল ফোন সুরক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250