বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

শীতে সুস্থ থাকতে খাবেন যে পানীয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শীতকালে অনেকেরই অল্পতেই ঠাণ্ডা লেগে যায়। হঠাৎ করেই শুরু হয়ে যায় সর্দি, কাশি। এক্ষেত্রে গরম পানীয় আপনাকে অনেকটা আরাম দেবে। গলা ব্যথা থাকলেও  উপকার পাবেন। অনেকসময় হাঁচি-কাশির পরিমাণ  কমাতেও সাহায্য করে এসব পানীয়।

গ্রিন টি ও মধু : শীতে গ্রিন টি এবং মধুর মিশ্রণ আপনাকে আরাম দেবে। এর সঙ্গে যোগ করতে পারেন কেসর, দারচিনি এবং এলাচ। এসব মসলার গুণেইে এই পানীয় শরীর গরম রাখতে সাহায্য করবে। বাদামের সঙ্গে এই চা পরিবেশন করতে পারেন।

গরম দুধে হলুদ : গরম দুধের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে খেতে পারলে অনেক উপকার পাবেন। বিশেষ করে যাদের অল্পতেই ঠাণ্ডা লেগে যায়, সর্দি-কাশি হয়, তারা এই পানীয় পান করলে উপকার এবং আরাম দুটোই পাবেন। হলুদে থাকা অ্যান্টি মাইক্রোবাইয়াল ইনফেকশন এড়াতে সহায়তা করে। সর্দি-কাশির সমস্যা কমানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এই পানীয়।

আরো পড়ুন : কিভাবে তৈরি করবেন খেজুরের মিল্কশেক

ব্ল্যাক টি : শীতের দিনে লিকার চা বা কালো চা খেলে উপকার পাবেন। এই চা মেদ ঝরাতে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। এর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 

ব্ল্যাক কফি :  কফিতে দুধ এবং চিনি অপছন্দ হলে শীতে আপনার সঙ্গী হোক ব্ল্যাক কফি। তবে দুধ, চিনি ছাড়া কফি খেলে অনেকসময় অ্যাসিডিটি হয়। তাই প্রদাহজনিত সমস্যা থাকলে এই পানীয় এড়িয়ে চলাই ভালো। কাজের ফাঁকে এক কাপ ব্ল্যাক কফি খেলে  চাঙ্গা থাকবেন। এছাড়াও ত্বকের খেয়াল রাখে ব্ল্যাক কফি। তবে এই পানীয় স্বাদে তেতো হয়।  চাইলে দুধ এবং চিনি মিশিয়েও খেতে পারেন।

গ্রিন টি : গ্রিন টি খাওয়ার যে অনেক উপকারিতা তা প্রায় সবারই জানা। অ্যান্টি-অক্সিডেন্টস সমৃদ্ধ এই পানীয় শরীরে মেটাবলিজমের হার বৃদ্ধি করে। এছাড়াও ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। তবে অতিরিক্ত কোনও কিছুই খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এ কারণে যে পানীয়ই খান না কেন অতিরিক্ত পরিমাণে না খাওয়াই ভালো। 

এস/ আই.কে.জে/

শীতকাল পানীয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

শুকুর সাহায্যার্থে চ্যানেল আইয়ে ‘ডুবসাঁতার’

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250