রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

স্বামী-স্ত্রীর উচ্চতার তফাৎ যতটুকু হলে সংসার সুখের হয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

সাধারণত স্বামী-স্ত্রীর মধ্যে পুরুষের উচ্চতা একটু বেশি হয় আর নারীর উচ্চতা কিছুটা কম হয়। এখন অনেক ক্ষেত্রে উল্টোটাও হয়। অর্থাৎ স্ত্রীর উচ্চতা অনেক সময় স্বামীর চেয়ে বেশিও হয়ে থাকে। 

অনেকের মনে প্রশ্ন জাগে, উচ্চতার তফাৎ হলে কি তার প্রভাব সংসার বা জীবনে পড়ে? কতখানি উচ্চতার তফাৎ থাকলে সংসার জীবন সুখের হয়? এই নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে বিভিন্ন গবেষণায়। চলুন জানা যাক-

স্বামীর উচ্চতা বেশিরভাগ সময়ই স্ত্রী’র থেকে বেশি হয়। এমনটাই দেখা যায়। ধারণা করা হয়, এতে কেবল শারীরিক নয় মানসিক সম্পর্কও নাকি দৃঢ় হয়! তবে এর সত্যতা কতটা? এই বিষয়ে জানতেই করা হয় গবেষণা।  

গভীর সম্পর্কের ক্ষেত্রে শারীরিক সম্পর্ক অবশ্যই খুব প্রয়োজনীয় একটি বিষয়। বিশেষজ্ঞদের মতে, যারা নরম মনের মানুষ হন, তাদের ক্ষেত্রে উচ্চতার পার্থক্য একটু অসুবিধাজনক। উচ্চতা যদি দুজনের মানসিক যোগাযোগের পথে বাধা সৃষ্টি করে তবে তা সমস্যার কারণ বটে।

 আরো পড়ুন : ঘুম ভালো হবে যে ফল খেলে

কেবল স্বামী নয়, স্ত্রীও যদি স্বামীর থেকে বেশি লম্বা হন তবে অনেকেই এই সমস্যায় পড়েন। মিলনের সময় ইন্দ্রিয়ের যোগাযোগ জরুরি। উচ্চতার তারতম্য অতিরিক্ত হলে সেটা অসুবিধাজনক হয়। 

উচ্চতার তারতম্য কিছু সমস্যার কারণ হলেও তা মানুষ ভেদে ভিন্ন। সবার ক্ষেত্রেই যে বিষয়টি একইরকম হবে, এমনটা নয়। গবেষণা অনুযায়ী, স্ত্রী যতই স্বামীর থেকে লম্বা হোক না কেন, মনের মিল থাকলে সেই সংসার প্রেম ভালবাসায় ভরে থাকে। স্বামীর ক্ষেত্রেও তাই। উচ্চতা বেশি হোক বা কম- মনের মিলনটাই আসল কথা। 

দুজন মানুষের মনের মিল থাকলে উচ্চতা কখনো তাদের সুখে ভাগ বসাতে পারে না। অর্থাৎ, উচ্চতার তফাতের সঙ্গে সংসারে সুখের বিষয়টি ভিত্তিহীন। 

সূত্র- নিউজ১৮

এস/  আই.কে.জে

স্বামী-স্ত্রী সংসার উচ্চতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250