বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হিন্দি সিনেমায় এবার মিমি চক্রবর্তী, ঘোষণা হলো মুক্তির তারিখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এবারের পূজায় টলিউডে মুক্তি পেয়েছে একগুচ্ছ ছবি। তারমধ্যে অন্যতম শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ’। ছবি মুক্তির একদিন পরেই ষষ্ঠীতে বলিউডে প্রথম ছবির দিন ঘোষণা করলেন মিমি চক্রবর্তী।

মিমি বলিউডে পা রাখতে চলেছেন, সেই খবর ইতোমধ্যেই সবার জানা। তবে এবার ঘোষণা হল তার সেই ছবি মুক্তির তারিখ। ২ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী'। এই ছবিটিও পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। তাদের ‘পোস্ত’ ছবিটিরই হিন্দি রিমেক এই 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী'।

একটি শিশুকে নিয়ে আবর্তিত হয়েছে ছবির গল্প। বাংলায় সেই শিশুর মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন মিমি, হিন্দিতেও সেই ভূমিকায় দেখা যাবে তাকে।

আরো পড়ুন: এবার আরশের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন ফারিন!

বাংলায় এই ছবিতে দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, মিমি চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, সোহিনী সেনগুপ্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়। হিন্দি ছবিতে মিমি ছাড়াও মুখ্য ভূমিকায় রয়েছেন পরেশ রাওয়াল, নীনা কুলকার্নি ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীকা। উইন্ডোজ ও ভায়াকম স্টুডিওর যৌথ প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি।

এস/ আই.কে.জে/


মিমি চক্রবর্তী হিন্দি সিনেমা মুক্তির তারিখ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250