শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

ক্যাটরিনাকে খুশি করতে নিজের ভেতর যে পরিবর্তন আনলেন ভিকি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

নিন্দুকের শত নিন্দাকে বুড়ো আঙুল দেখিয়ে সংসার জীবনের দুই বছর পার করেছেন ভিকি-ক্যাট। তারা যে ভালোবাসায় পরিপূর্ণ, সেটার প্রমাণ তাদের সামাজিক মাধ্যমের পাতায় ঢুঁ মারলেই পাওয়া যায়। তবে নিন্দুকেরা কয়েকদিন পর পর তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়।

এদিকে মাঝে মাঝে ক্যাটরিনার সঙ্গে সম্পর্কের রসায়ন নিয়ে গণমাধ্যমের সামনে মুখ খোলেন ভিকি। নির্দ্বিধায় বলে দেন গোপন কথা।

বিয়ের পর থেকে ভিকির সিনেমা নির্বাচনের ব্যাপারে একটা বড় ভূমিকা রয়েছে ক্যাটরিনার। তবে বিয়ের পর ক্যাটরিনাকে খুশি করতে নিজের একটা স্বভাব বদলে ফেলতে হয়েছে ভিকিকে।

আরো পড়ুন: বরিশালের মেয়েরা অনেক সুন্দরী : জায়েদ খান

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিকি বলেন, ‘ক্যাটরিনা আমার দাড়ি-গোঁফ চেহারা পছন্দ করে। সেজন্য আমাকে শেভ করতে গেলে দশবার ভাবতে হয়।’

এ অভিনেতা জানান, তিনি আগে বেশি কথা বলতেন। এখন ক্যাটরিনা বলেন। ভিকির কথায়, ‘আমি আগে কথা বলতে ভালোবাসতাম। কিন্তু এখন আমার মতো শ্রোতা খুঁজে পাওয়া যাবে না। আমার স্ত্রী প্রচুর কথা বলে আর আমি চুপ হয়ে গিয়েছি।’

এসব কথা মূলত মজার ছলেই জানিয়েছেন ভিকি। ক্যাটরিনার সঙ্গে বিবাহিত জীবন দারুণভাবে উপভোগ করছেন বলে জানান তিনি।

এসি/ আই.কে.জে


ক্যাটরিনা ভিকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250