মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

বাড়িতে সহজেই তৈরি করতে পারবেন লিপবাম

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতের এই সময় আমাদের প্রয়োজন বিশেষ যত্ন। ত্বক, চুল, হাত-পা এগুলোর পাশাপাশি ঠোঁটের প্রতি খেয়াল রাখতে হবে। ঠান্ডা আবহাওয়ায় আর্দ্রতা কমে গিয়ে ঠোঁট শুষ্ক হয়ে ফেটে যায়। তাই ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। বাজারে বিভিন্ন ধরনের লিপবাম পাওয়া যায়। তবে আপনি চাইলে বাড়িতেই তৈরি করতে পারেন লিপবাম। চলুন জেনে নিই লিপবাম তৈরির নিয়ম:-

উপকরণ

১ চা চামচ গ্লিসারিন,

১ চা চামচ পেট্রলিয়াম জেল‍ি,

১ চা চামচ বিটরুটের রস/গোলাপের পাপড়ি গুঁড়ো/ আমলকীর রস।

আরো পড়ুন : এই শীতে নিজেই ঘরে তৈরি করুন ভ্যানিলা বডি বাটার

প্রস্তুত প্রণালী

সবগুলো উপকরণ একটি বাটিতে নিয়ে নিন। চুলায় একটি পাত্রে পানি বসিয়ে দিন। এবার বাটিটি পানির মধ্যে বসিয়ে দিন। কিছুক্ষণ জাল দিয়ে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণ তৈরি হয়ে গেলে ঠান্ডা করে কাচের বয়ামে রাখুন। এটি ফ্রিজে সংরক্ষণ করে দুই সপ্তাহ ব্যবহার করেত পারবেন। আপনি চাইলে তিনটি আলাদা আলাদা ফ্লেভারে বানাতে পারেন।

উপকারিতা

গ্লিসারিন ব্যবহারে ঠোঁট বাড়তি ময়েশ্চারাইজার পাবে। পেট্রলিয়াম জেলি ঠোঁট নরম রাখতে উপকারী। গোলাপের পাপড়ির পানি ঠোঁটের কালো দাগ দূর করতে সহায়তা করে। বিটরুটে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ঠোঁট ভালো রাখার পাশাপাশি ঠোঁট ফাটা রোধ করবে। এছাড়া আমলকীতে থাকা ভিটামিন সি ঠোঁট ফাটা দূর করতে সাহায্য করে।

এস/ আই.কে.জে

টিপস লিপবাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250