শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা

প্রতিদিন একটি করে ফল খেলে যেসব উপকার মিলবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৭ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

গ্রীষ্ম-বর্ষা বা শীত, ঋতু যাই হোক না কেন ডায়েটে ফল রাখতেই হবে। তবে ডায়েটে থাকলেই যে প্রচুর ফল খেতে হবে বিষয়টি তেমন নয়। ডায়েট ছাড়াও সুস্থ ভাবে বাঁচতে রোজ নিয়ম করে ফল খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। কেন প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তত একটি ফল রাখা উচিত? চলুন জেনে নিই- 

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে

ডায়াবেটিস রোগীদের অনেকেই রোজ নিয়ম করে ফল খেতে ভয় পান। ভাবেন ফল খেলে রক্তের শর্করার মাত্রা বেড়ে যাবে। এই ধারণা কিন্তু ভুল। ডায়াবেটিস রোগীদের খাদ্যতালিকায় প্রতিদিন একটি করে মৌসুমি ফল রাখা উচিত। কালোজাম, আপেল, নাসপাতি, কিউয়ি বেশ উপকারী।

স্মৃতিশক্তি ভালো রাখে

আগে মনে করা হতো বৃদ্ধ হলে মানুষের ভুলে যাওয়া রোগ দেখা দেয়। তবে এখন আর তা নেই। অনেক অল্পবয়সীদের মধ্যেও ইদানীং ভুলে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে। রোজকার ডায়েটে ফল রাখলে স্মৃতিশক্তি বাড়ে। বিশেষত বেরিজাতীয় ফল এক্ষেত্রে বেশি উপকারি। 

ওজন নিয়ন্ত্রণ রাখে

ওজন কমাতে চাইলে প্রতিদিনের খাদ্যতালিকায় ফল রাখতে হবে। ফলে ফাইবার থাকে। তাই ফল খেলে পেট অনেকক্ষণ ভরাট থাকে। সামগ্রিকভাবে ফল খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে। 

আরো পড়ুন: প্রতিদিন আমলকী খেলে ত্বকে যেসব উপকার মেলে

হজমে সাহায্য করে

হজমজনিত সমস্যা কমাতেও নিয়মিত ফল খাওয়া জরুরি। ফলে প্রাকৃতিক কিছু উৎসেচক থাকে যা হজমে সাহায্য করে। পাকা পেঁপেতে রয়েছে পেরাইন, আনারসে আছে ব্রোমেলাইন। এগুলো প্রোটিন ভাঙতে সাহায্য করে। ফলে খাবার দ্রুত হজম হয়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে  

যে কোনো ফলেই ভরপুর মাত্রায় অ্যান্ট-অক্সিডেন্ট ও ভিটামিন থাকে। এই দুটো উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও সংক্রমণের ঝুঁকি কমাতে, ত্বকের সমস্যা দূর করতে এমনকি ক্যানসার প্রতিরোধেও সাহায্য করে ফল।

সব মিলিয়ে বলা যায়, সুস্থ থাকতে প্রতিদিন অন্তত একটি ফল খাওয়া উচিত। মৌসুমি ফল এক্ষেত্রে ভালো সমাধান হতে পারে। 

এসি/ আই.কে.জে/



ফল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250