মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

অধ্যাপক পদে ১৪০ চিকিৎসকের পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ১৪০ জন চিকিৎসক সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। পাশাপাশি তাদের প্রত্যেককেই অন্যত্র বিভিন্ন হাসপাতালে বদলিও করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে ২৬ জুন ২০২৩ তারিখের ৪৫.০০.০০০০.১৪৭.১২.০২৭.১২.০২৭.২৩.৩৯৮ নং স্মারকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাদের যোগদানপত্র গ্রহণপূর্বক তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।

পদোন্নতি পেয়ে বদলির আদেশপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে মেডিসিন বিভাগের ৮৪ জন চিকিৎসক, সার্জারি বিভাগের ৩৩ জন চিকিৎসক ও গাইনি বিভাগের ২৩ জন চিকিৎসক রয়েছেন।

এতে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে বদলি ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২৩ সেপ্টেম্বরের পূর্বে স্ব-স্ব কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। বদলি ও পদায়নকৃত কর্মস্থলে যোগদানের ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তাদের যোগদানপ্রাপ্তির পর স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধান যোগদানপত্র গ্রহণপূর্বক তাৎক্ষণিকভাবে স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার ইমেইলে অবহিত করবেন। শিক্ষাছুটি, লিয়েন ও প্রেষণ ভোগরত কর্মকর্তাদের লিয়েন, প্রেষণ ও শিক্ষাছুটি শেষে যোগদানের পর পদায়ন কার্যকর হবে। মাতৃত্বকালীন ছুটি ভোগরত কর্মকর্তাদের মাতৃত্বকালীন ছুটি শেষে যোগদানের পর পদায়ন কার্যকর হবে।

আর.এইচ / আই.কে.জে/

চিকিৎসক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250