শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

দুধ চা পান করলে শরীরে যা ঘটে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ২৭শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

চা পান করতে সবাই কমবেশি পছন্দ করেন। চা বহুল প্রচলিত একটি পানীয়। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে সারাদিন হয়তো অনেকবার চা পান করেন অনেকেই।

চাপ্রেমীদের তো চা ছাড়া একটি দিনও কাটে না। আবার অনেকেরই পছন্দ দুধ চা। তবে দুধ চা কিন্তু শরীরের জন্য মোটেও ভালো নয়।

এ বিষয়ে পুষ্টিবিদরা বলেন, ‘চা পান করা অনেকটা অ্যাডিকশনের মতো। মাত্রাতিরিক্ত চা পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।’

যদিও চা পানীয় হিসেবে স্বাস্থ্যকর ও উপকারী। তবে এতে কনডেন্স মিল্ক, দুধ, চিনি দিয়ে পান করাটা স্বাস্থ্যকর নয় বলে জানান এই পুষ্টিবিদ।

তিনি আরও বলেন, ‘চায়ে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। দুধ-চিনি ছাড়া রং চা খেলে এই অ্যান্টি-অক্সিডেন্ট সম্পূর্ণ পায় শরীর। তবে যখন এতে চিনি, দুধ, কনডেন্স মিল্ক মেশানো হয়, তখন চায়ে থাকা ক্যাটেচিন নামক অ্যান্টি-অক্সিডেন্ট দুধে থাকা কেজিন প্রোটিনের সঙ্গে বিক্রিয়া ঘটায়।’

‘ফলে চা তার অ্যান্টি-অক্সিডেন্ট গুণাগুন হারায় ও অন্যদিকে দুধ হারায় তার প্রোটিন গুণাগুন। এতে করে চা অ্যাসিডিক হয়। ফলে শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন হয়। চিনি ও কনডেন্স মিল্ক যোগ করার মাধ্যমে ক্ষতিটা আরও বেশি হয়।’

দুধ চা খেলে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে বলে জানান এই পুষ্টিবিদ। তার মধ্যে অন্যতম হলো- কোষ্ঠকাঠিন্য, ওজন বেড়ে যাওয়া, অনিদ্রা, পেট ফাঁপা, হজমে সমস্যা হওয়া, রক্তচাপ ওঠা নামা করা, ব্রণ ও স্ট্রেস।

আরো পড়ুন: দুধে ছানা কেটে নষ্ট না হোক

এছাড়া দুধ চায়ে কোনো পুষ্টি গুণাগুনও থাকে না। তাই দুধ চা না খাওয়াই ভালো। দুধ চা এর বদলে গ্রিন টি, ব্ল্যাক টি, রং চা, আদা চা বা হারবাল চা পান করার পরামর্শ দেন পুষ্টিবিদ।

প্রতিবছর ২১ মে আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালিত হয়ে থাকে। জানলে অবাক হবেন, বিশ্বের জনপ্রিয় এই পানীয় প্রতি সেকেন্ডে ২৫ হাজার মানুষ পান করেন। যার অর্থ প্রতিদিন দুই বিলিয়ন কাপেরও বেশি চা পান করা হয়।

এম এইচ ডি/

চা দিবস পুষ্টি হেলথ-টিপস জনপ্রিয় পানীয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250