মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

বনে-জলে-জঙ্গলে যেখানেই ঘুরতে যান, সঙ্গে রাখুন ৫ শুকনো খাবার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৩

#

প্রতীকী ছবি

ঘুরতে গেলে সঙ্গে কী কী নিতে হবে তার দীর্ঘ একটি তালিকা তৈরি হয়েছে। ঠান্ডার জায়গা হলে আলাদা করে গরম পোশাক নিতে হবে। ত্বকচর্চায় ছেদ পড়া চলবে না। তাই প্রসাধনীও সঙ্গে রাখতে হবে। ক্যামেরা, ফোনের চার্জার তো আছেই। ঘুরতে গিয়ে যদি কাজ করতে হলে ল্যাপটপও সঙ্গে নিয়ে যেতে হবে। বিপদে-আপদে যদি কোনও ওষুধ প্রয়োজন পড়ে, সঙ্গে রাখতে হবে তা-ও। হাতের কাছে দরকারি নথিপত্রও রাখাও আবশ্যিক। কিন্তু মাঝরাস্তায় হঠাৎ খিদে পেলে কী হবে? রাস্তার ধারে যা পাবেন তা-ই খেয়ে যদি শরীর খারাপ হয়, পুরো ঘোরাটাই মাটি হয়ে যাবে।

পুষ্টিবিদেরা বলছেন, এই ঝামেলা মেটাতে সঙ্গে এমন কিছু খাবার রাখতেই পারেন, যা স্বাদ এবং স্বাস্থ্য দুইয়েরই খেয়াল রাখবে।

১) কিনুয়া বা তিল দিয়ে বানানো চিক্কি

বন্ধু বা প্রিয়জনের সঙ্গে গল্প করতে করতে হঠাৎ যদি খিদে পেয়ে যায়, সঙ্গে রাখতে পারেন কিনুয়া, সাদা তিল বা বাদাম দিয়ে তৈরি চিট বা চিক্কি। প্রোটিন, ফাইবার এবং বিভিন্ন ভিটামিনে ভরপুর এই চিকিগুলি বেশ খানিক পর্যন্ত পেট ভর্তি রাখে।

২) বাটারমিল্ক

রাস্তায় মূত্রত্যাগ করতে সমস্যা হতে পারে। তাই অনেকেরই পানি কম খাওয়ার প্রবণতা থাকে। শরীরে পানির ঘাটতি থেকে নানা রকম সমস্যাও হতে পারে। এমন অবাঞ্ছিত সমস্যা এড়াতে সঙ্গে রাখুন বাটারমিল্ক। শরীর ঠান্ডা করার পাশাপাশি হজমের সমস্যাও দূর করে।

৩) শুকনো খোলায় ভাজা মাখনা

রাস্তার ধারে নানা রকম খাবার পাওয়া যায় ঠিকই। কিন্তু সেই সব খাবার খেয়ে শরীর বিগড়ে যেতেই পারে। তার চেয়ে স্বাস্থ্যকর মাখনা রাখুন সঙ্গে। পেট ভর্তিও হবে, সঙ্গে প্রোটিনের চাহিদাও পূরণ হবে।

৪) শুকনো ফল

ঘুরতে গেলে সঙ্গে কিছু শুকনো ফল রাখার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদেরা। বিভিন্ন রকম বাদাম, খেজুর, কিশমিশ, বেরিজাতীয় শুকনো ফল খেলে শরীরে পানির ঘাটতি হবে না। তা ছাড়া শরীর প্রয়োজনীয় পুষ্টিও পাবে।

আরো পড়ুন: ভ্রমণের অসম্ভব সুন্দর জায়গা কাপ্তাই হ্রদ

৫) শুকনো খোলায় ভাজা ছোলা-বাদাম

ফাইবার, প্রোটিন, ম্যাগনেশিয়াম, ফোলেট এবং জ়িঙ্কে ভরপুর ছোলা এবং বাদাম মুখরোচক এবং স্বাস্থ্যকর খাবার। খিদে পেলে রাস্তা থেকে চিপ্‌স বা বিস্কুটজাতীয় খাবার না খেয়ে এমন টুকটাক খাবার খাওয়া যেতেই পারে।

এম এইচ ডি/

বন জঙ্গল শুকনো খাবার পুষ্টিবিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250