মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে প্রথম পর্যায়ে চূড়ান্ত আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৮ পূর্বাহ্ন, ৯ই এপ্রিল ২০২৩

#

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু হচ্ছে আজ রোববার। আজ দুপুর ১২টা থেকে প্রথম পর্যায়ের চূড়ান্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এ পর্যায়ের আবেদন চলবে ১৫ এপ্রিল (রোববার) দিবাগত রাত ১২টা পর্যন্ত।

চূড়ান্ত আবেদনের সময়সীমা

প্রথম দফা: ০৯-০৪-২০২৩ থেকে ১৫-০৪-২০২৩ পর্যন্ত।
দ্বিতীয় দফা: ১৭-০৪-২০২৩ থেকে ১৯-০৪-২০২৩ পর্যন্ত।
তৃতীয় দফা: ২৫-০৪-২০২৩ থেকে ২৯-০৪-২০২৩ পর্যন্ত।
চতুর্থ দফা: ০১-০৫-২০২৩ থেকে ০২-০৫-২০২৩ পর্যন্ত।

চারটি পর্যায়ে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। যেকোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সেই পর্যায়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরে আবেদনের আর কোনো সুযোগ থাকবে না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

এর আগে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২৯ মে ‘সি’(বিজ্ঞান) ইউনিট, ৩০ মে ‘এ’ (মানবিক) ইউনিট এবং ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারটি গ্রুপে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, দ্বিতীয় গ্রুপের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা, তৃতীয় গ্রুপের পরীক্ষা বেলা ১টা থেকে ২টা পর্যন্ত এবং চতুর্থ গ্রুপের পরীক্ষা বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপের ভর্তি পরীক্ষার সময়কাল এক ঘণ্টা।

গত ১৫ মার্চ রাত ১২টা থেকে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়। ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত আবেদন করেন দুই লাখের বেশি শিক্ষার্থী। প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসএসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার ভর্তি-ইচ্ছুক এবং বিভিন্ন কোটায় আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

পরীক্ষা কত নম্বরে

এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে।

ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে চূড়ান্ত আবেদনের সময় অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

এম/

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250