বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের শর্ত *** অনলাইন সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন দাবি, তথ্য প্রতিমন্ত্রীর বিবেচনার আশ্বাস *** আফ্রিকার সাহিত্য পুরস্কার পাওয়া গল্পটি এআই দিয়ে লেখার প্রমাণ মেলেনি *** ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি *** হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই *** ইন্দিরার সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কেন তাদের দূরত্ব তৈরি হয়েছিল *** আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে, কথা বলতে থাকায় নাহিদকে স্পিকার *** নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় পেট্রলবোমার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী *** সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে: স্পিকার

কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন উজমা খান ও নরিন নিয়াজি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার লাহোরের একটি কারাগার থেকে মুক্তি পান তারা। দেশটির সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পিটিআইয়ের এক আইনজীবী বলেন, ‘দুই বোন নিরাপদে বাড়ি ফিরেছেন।’

নরিন নিয়াজির ছেলে ওয়ালি এক্সে লিখেছেন, ৫৩ দিন ধরে তার মা ও খালাকে এমপিওয়ের ৩ নম্বর ধারায় আটকে রাখা হয়েছিল। কোনো অভিযোগ ছিল না, কোনো বিচারও হয়নি। দুই সপ্তাহ আগে সত্তরোর্ধ্ব নোরিনকে একটি হৃদরোগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অথচ আমাদের কিছুই জানানো হয়নি। আজ তাদের মুক্তি দেওয়া হলো।

গত সেপ্টেম্বরে ইসলামাবাদ অভিমুখে প্রতিবাদ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ইমরান খানের তিন বোন উজমা, নরিন ও আলিমাকে পাঞ্জাবের জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের (এমপিও) আওতায় আটক করা হয়। এরপর তাদের ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেন আদালত।

৩০ দিনের মেয়াদ শেষ হওয়ার পর গত মাসে তাদের মুক্তি চেয়ে লাহোর হাইকোর্টে আবেদন করেন আইনজীবী। তবে পাঞ্জাব সরকার জানায়, তাদের আটকের মেয়াদ আরও ৩০ দিন বাড়ানো হয়েছে।

পরবর্তীতে পিটিআইয়ে আইনজীবী আবারও আবেদন করলে আজ দুইজনের আটকাদেশের মেয়াদ বাড়ানোর আদেশ প্রত্যাহার করে আদালত।

তবে তিন বোনের মধ্যে সবার আগে আটক হওয়া আলিমা খান এখনো কারাগারে রয়েছেন।

পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250