সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক *** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬

ঈদ রেসিপি : মাটন রেজালা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঈদুল আজহা বা কোরবানির ঈদে আয়োজন একটু বেশি হয়। কারণ এই ঈদ তো মাংস খাওয়ারই। তাই এই উৎসবের আয়োজনে থাকে মাংসের বাহারি পদ। জিভে জল আনা সেসব খাবার তৈরির জন্য সঠিক রেসিপিও তো জানা থাকা চাই। এই যেমন আপনি মাটন রেজালা রাঁধতে চাইলে ঝটপট শিখে নিতে হবে রেসিপি। চলুন জেনে নেওয়া যাক-

উপকরণ :

খাসির মাংস- ১ কেজি

পেঁয়াজ বাটা- আধা কাপ

আদা বাটা- ১ টেবিল চামচ

রসুন বাটা- ১ চা চামচ

তেল- আধা কাপ

আরো পড়ুন : ঈদ রেসিপি : গরুর কষা গোশত

এলাচ- ৩/৪ টি

দারুচিনি- ৩/৪ টুকরা

কাঁচা মরিচ- ৪/৫টি

দই- আধা কাপ

লবণ- স্বাদমতো।

পদ্ধতি

প্রথমে রান্নার পাত্রে তেল দিন। তেল গরম হলে তাতে পেঁয়াজটুকু দিয়ে দিন। এবার পেঁয়াজ কুচি হালকা সোনালি করে ভেজে নিন। ভাজা হয়ে এলে তাতে অন্যান্য মসলা ও মাংস ভালো করে মাখিয়ে দিয়ে দিন। কষিয়ে নিয়ে অল্প পানি যোগ করুন। খুব বেশি পানি দেবেন না। এবার মৃদু আঁচা রান্না করুন আধা ঘণ্টার মতো। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দেবেন। মাংস সেদ্ধ হয়ে উপরে তেল ভেসে উঠলে আর সুন্দর গন্ধ বের হলে নামিয়ে নিন। মাটন রেজালা পোলাও, বিরিয়ানি, পরোটা, রুটি ইত্যাদির সঙ্গে পরিবেশন করতে পারবেন।

এস/ আই.কে.জে/


রেসিপি মাটন রেজালা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250