বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা *** সরকার এই অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন চায়: মীর শাহে আলম

দুইবার পিছিয়ে পড়েও ম্যানসিটিকে হারিয়ে জিতলো রিয়াল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম লিগে শেষ মুহূর্তের গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। গতকাল মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দুইবার পিছিয়ে পড়ার পর প্রত্যাবর্তনের গল্প লিখে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় পেয়েছে কার্লো আনচেলত্তি শিষ্যরা।

সিটির হয়ে জোড়া গোল করেন আরলিং হালান্ড। নরওয়েজিয়ান তারকার গোল দুটিকে বিফল করে দেন রিয়ালের তিন তারকা কিলিয়ান এমবাপে, ব্রাহিম দিয়াজ ও জুড বেলিংহ্যাম।

হালান্ড ম্যাচের ১৯ মিনিটে রিয়ালের বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম গোলটি করেন। জোসকো গার্দিওলের কাছে থেকে বল পেয়ে ২৪ বছর বয়সী নরওয়েজিয়ান স্ট্রাইকার দুর্দান্ত শটে জালে পাঠান। ভিএআর চেকের কারণে চার মিনিট দর্শকদের অপেক্ষায় থাকতে হয়। তবে শেষ পর্যন্ত গোলটি লেখা হয় ম্যানসিটির নামের পাশেই।

এমবাপে ৬০ মিনিটে রিয়ালকে সমতা ফেরান। ফ্রি-কিক থেকে ফিরতি আসা বল অদ্ভুতভাবে পায়ে লাগিয়ে ম্যানসিটির গোলরক্ষক এডারসনের ওপর দিয়ে জালে পাঠান ফরাসি তারকা।

আরো পড়ুন : আর্জেন্টিনাকে পেছনে ফেলে সবার ওপরে ব্রাজিল

এরপর হালান্ড ৮০ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন। এতে আবারও লিড নেয় সিটি (২-১)। ফিল ফোডেনকে ডি-বক্সের ভেতর দানি সেবালোস ফাউল করলে সিটি পেনাল্টি পায়। হালান্ড ঠাণ্ডা মাথায় শট নিয়ে গোলরক্ষক থুবো কর্তোয়াকে ভুল দিকে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করেন। এ নিয়ে ৪৯ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ৪৮তম গোল করেন হালান্ড।

চলতি মৌসুসে শেষ দিকে লিড ধরে রাখতে না পারা সিটির বড় রোগে পরিণত হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে শেষ ১৫ মিনিটে তারা ৭টি গোল হজম করেছে। মঙ্গলবার রাতেও ব্যতিক্রম হলো না।

৮৬ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শট ঠেকাতে ব্যর্থ হন সিটির গোলরক্ষক এডারসন। ব্রাজিলিয়ান গোলরক্ষকের হাত থেকে ফসকে যাওয়া বল পেয়ে যান সাবেক সিটি খেলোয়াড় দিয়াজ। সুযোগটি পুরোপুরি লুফে নেন তিনি এবং কাছ থেকে শট নিয়ে গোল করেন। এতে ২-২ সমতায় রিয়াল।

৯২ মিনিটে রিয়ালের জয়সূচক গোলটি করেন ইংল্যান্ডের মিডফিল্ডার বেলিংহ্যাম। ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্ট থেকে গোল করেন তিনি। এতে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।

দুই ইউরোপিয়ান ফুটবল পরাশক্তির মধ্যে উত্তেজনাপূর্ণ দ্বিতীয় লিগ আগামী ১৯শে ফেব্রুয়ারি রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে।

এস/কেবি

রিয়াল মাদ্রিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায়

🕒 প্রকাশ: ০৮:১৬ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির

🕒 প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে

🕒 প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250