শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

বরফ কেন সাদা রঙের হয়, জানেন কি?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

বরফ, আইস বা তুষার-যে নামেই ডাকা হোক না কেন সবই পরিচিত। অনেকেই তুষারপাত দেখতে বিদেশে যান। কেননা, বাংলাদেশে তুষারপাত হয় না। প্রতিবেশি দেশ ভারতের বিভিন্ন রাজ্যে তুষারপাত হয়। যা দেখতে সৌন্দর্যপিপাসুদের ঢল নামে।

পৃথিবীর যেসব এলাকায় তুষারপাত হয় সেখানে সর্বত্র সাদা বরফের চাদর দেখা যায়। সবাই এই সাদা বরফ পছন্দ করে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বরফের রঙ সাদা কেন এবং এর পেছনের গল্প কী?

বর্ণহীন পানি থেকে জমে থাকা বরফের রঙ সাদা হয় কী করে এই প্রশ্ন অনেকের মনেই এসেছে। আসলে প্রকৃতির দ্বারা সৃষ্ট যেকোনো কিছুরই শোষণের ক্ষমতা রয়েছে, তা যেকোনো পদার্থ বা ধাতুই হোক না কেন।

আরো পড়ুন : পাসওয়ার্ডের বাংলা কি?

একজন মানুষ কিছুক্ষণ রোদে থাকলে তার মুখের রঙ লাল হয়ে যায়। একইভাবে, বস্তুর উপর যে আলো পড়ুক না কেন, আমাদের কাছে একই রকম দেখা যায়। যখন আকাশ থেকে তুষারপাত হয়, তখন এটি বর্ণহীন হয়, কিন্তু যখন সূর্য এতে প্রতিফলিত হয়, তখন এটি সাদা দেখায়।

এখন যদি ভাবেন তুষারপাত কেন হয় তাহলে বলে রাখি যে পানি চক্রের সময়, সূর্যের তাপের কারণে, সমুদ্র, হ্রদ, পুকুর এবং নদীর পানি বাষ্পীভূত হতে থাকে। যা পরে বাষ্পে পরিণত হয়।

বাষ্প বাতাসের চেয়েও হালকা হওয়ায় আকাশের দিকে উঠে যায় এবং বায়ুমণ্ডলে পৌঁছায়। যা একত্র হয়ে মেঘের রূপ নেয়। অনেক সময় এমন হয় যে এই মেঘগুলো বায়ুমণ্ডলে উঁচুতে পৌঁছে যায় এবং সেখানে তাপমাত্রা খুব কম থাকে, সহজ কথায় বায়ুমণ্ডল খুবই ঠান্ডা।

এমন পরিস্থিতিতে মেঘের মধ্যে উপস্থিত পানির ফোঁটাগুলি ছোট ছোট তুষারে পরিণত হয়। বাতাস এই তুষারপাতের ভার বহন করতে পারে না এবং সেগুলি তুষারের আকারে নীচের দিকে পড়তে শুরু করে। এ কারণে তুষারপাত দেখা যায়।

এস/ আই. কে. জে/ 

সাদা বরফ তুষারপাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250