মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো

জেলের জালে ২১ কেজির ভোল মাছ, সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ১৯শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২১ কেজির একটি ভোল মাছ। মাছটি বিক্রি হয়েছে সাড়ে ৩ লাখ টাকায়। রোববার (১৯শে মে) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি সোলায়মান নামে এক ব্যবসায়ী কিনে নেন।

পাথরঘাটার মোস্তফা গোলাম কবিরের মালিকানাধীন এফবি তন্ময় ট্রলারের মাঝি মো. জামাল হোসেন গণমাধ্যমকে বলেন, গভীর সাগরে মাছ ধরে পাথরঘাটা বিএফডিসি ঘাটে আসি। ইলিশসহ অন্যান্য মাছের সঙ্গে কয়েকটি ভোল মাছ ধরা পড়ে জালে। বিএফডিসি ঘাটে মাছ উঠানোর পর একটি মাছের ওজন হয় ২১ কেজি, ৬ লাখ ৬০ হাজার টাকা মণ হিসেবে যার দাম হয় সাড়ে ৩ লাখ টাকা। ওই মাছটি কিনে নেন পাথরঘাটার সোলায়মান নামে এক ব্যবসায়ী।

আরো পড়ুন: প্রতিবন্ধী বাবার কন্যা হালিমা পেলেন জিপিএ-৫, তবুও অনিশ্চিত কলেজ ভর্তি

সুস্বাদু এই মাছের রয়েছে ঔষধি গুণ। তাই এ মাছের দাম এত বেশি। মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এ মাছ কিনে নেয় বলে তারা জানান। 

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু গণমাধ্যমকে বলেন, এ মাছটি খুবই সুস্বাদু বিধায় দামও বেশি এবং চাহিদাও বেশি।

এইচআ/ 

ভোল মাছ পাথরঘাটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250