সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

নিয়মিত খেজুর খেলে যে রোগ দূরে থাকবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় যারা ভুগছেন তারা নির্দ্বিধায় খেজুর খেতে পারেন। কেননা এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার। ফাইবার অন্ত্রে মলের গতিবিধি বাড়ায়। ফলে পেট পরিষ্কারে সময় লাগে না। তবে ১-২টি খেজুর খেলে হবে না। ভালো উপকার পেতে ৮ থেকে ১০টি খেজুর খেতে হবে। তাতেই মিলবে উপকার। নিয়মিত খেজুর খেলে শরীর ও স্বাস্থ্যও ভালো থাকবে। 

খেজুরে পটাশিয়াম, কপার, ম্যাগনেশিয়াম, আয়রন, ভিটামিন বি৬ থেকে শুরু করে একাধিক ভিটামিন ও খনিজ রয়েছে। এ কারণে নিয়মিত খেজুর খেলে শরীর সুস্থ থাকে। একাধিক রোগ থেকে বেঁচে থাকা যায়। তাই বিশেষজ্ঞরা রোজ খেজুর খাওয়ার পরামর্শ দেন।

খেজুর খাওয়ার বিভিন্ন উপকারিতা:

মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়বে 

খেজুরে রয়েছে ক্যারোটিনয়েডস, পলিফেনলস ও ফাইটোস্টেরলের মতো একাধিক জরুরি উপাদান। এসব উপাদান প্রদাহ কমাতে সাহায্য করে। খেজুর খেলে কমে অক্সিডেটিভ স্ট্রেস। যার ফলে নিউরাল সেলগুলো ঠিকমতো কাজ করতে পারে। শুধু তাই নয়, নিয়মিত এই ড্রাই ফ্রুট খেলে ব্রেনে নতুন কোষ তৈরি হয়। যার ফলে দ্রুত কাজ করে মস্তিষ্ক। 

প্রেগন্যান্সির সেরা দাওয়াই

গর্ভাবস্থায় অনেকের শরীরে পুষ্টির ঘাটতি হওয়ার আশঙ্কা থাকে। তাই এই সময় হাইক্যালোরি খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আর এমনই একটি খাবার হলো খেজুর। তাই প্রতিদিনের ডায়েটে খেজুর রাখুন। 

আরও পড়ুন: বিকেলের নাস্তায় খেতে পারেন সুস্বাদু ডিমের কাটলেট

কিডনির জন্য উপকারী

আমাদের দৈনন্দিন জীবনযাত্রার কারণে কিডনির স্বাস্থ্য খারাপ হয়। কিডনিতে জমা পড়ে একাধিক ক্ষতিকর উপাদান। এজন্য বহু জটিল সমস্যা পিছু নিতে পারে। কিডনি ভালো রাখতে নিয়মিত খেজুর খেতে পারেন। 

ক্যান্সার দূরে থাকবে 

ক্যান্সার অত্যন্ত জটিল অসুখ। এটি মরণব্যধি। ক্যান্সার থেকে বাঁচতে আপনাকে সাহায্য করতে পারে খেজুরের মতো উপকারী ড্রাই ফ্রুট। খেজুরে থাকা ক্যারোটিনয়েডস, ফেনোলিকস এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট ডিএনএ-এর ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে। 

এসি/ আই.কে.জে/

খেজুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250