সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

শীতে মুখ ও হাত-পায়ের চামড়া উঠে কেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৫ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীত আসতে না আসতেই অনেকের মুখ ও হাত-পায়ের চামড়া উঠছে। এ সমস্যার সমাধানে ক্রিম এমনকি ভ্যাসলিন মেখেও কাজ হয় না। তার আগে জানা উচিত, পিলিং বা ত্বকের খোসা ওঠার সমস্যা কেন হচ্ছে তা আগে বোঝা দরকার। এ বিষয়ে ত্বক বিশেষজ্ঞরা সম্ভাব্য কয়েকটি কারণকে চিহ্নিত করেছেন। যেমন-

শীত বা গরম

অতিরিক্ত ঠান্ডা বা গরমেও ত্বক হারায় তার স্বাভাবিক আর্দ্রতা, কোমলতা। তাই শীত বা অত্যাধিক গরমে অধিক যত্নের প্রয়োজন হয়। বাহ্যিকভাবে প্রয়োজনীয় যত্ন নেওয়া না হলে পিলিং স্কিনের সমস্যা হতে পারে।

পানিশূন্যতা

স্বাস্থ্য ও ত্বক বিশেষজ্ঞদের মতে, শীতে অনেকেই পর্যাপ্ত পানি পান করেন না। ফলে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিতে পারে। তখন শুধু শরীরে নয়, ত্বকেও একই সমস্যা হয়। ত্বকের কোমল ভাব চলে যায়। একদম রুক্ষ হয়ে যায় স্কিন। তখন এমন পিলিংয়ের সমস্যা দেখা যায়। কম করে সারাদিনে অন্তত ৮ গ্লাস পানি পান করা উচিত।

আরো পড়ুন : মামাতো-চাচাতো বোনকে বিয়ে করলে বাড়ে আয়ু!

প্রসাধনীর ব্যবহার

বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্টে থাকা কেমিক্যাল ত্বকের ক্ষতি করে। দীর্ঘদিন ব্যবহারে সেই স্কিন কেয়ার প্রোডাক্টে রাসায়নিকের ত্বকের উপর বিরূপ প্রতিক্রিয়া দেখায় ও রুক্ষ হয়ে পড়ে ত্বক। আর এ কারণেই ত্বকের চামড়া ওঠে।

ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া

অ্যান্টিবায়োটিক বা কড়া কোনো ওষুধের ত্বকে পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও এ সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে খোসার মতো চামড়া উঠতে পারে।

রোদে পুড়লে

রোদে পুড়ে সানট্যানের সঙ্গে সঙ্গে স্কিনে প্রায় ফোস্কা পড়ে যায় ছাল ওঠে অনেকেরই। এক্ষেত্রে ত্বক লাল হয়ে যায়। সেক্ষেত্রেও এমন পিলিংয়ের সমস্যা দেখা দিতে পারে।

সূত্র: মায়ো ক্লিনিক

এস/ আই.কে.জে/

চামড়া উঠা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250