শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

স্বৈরাচারের পতনের পর হিন্দুদের ওপর কোনো হামলা হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৯ পূর্বাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘গত বছরের ৫ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের পর হিন্দু ভাই-বোনদের ওপর কোনো হামলা হয়নি। কারণ, আমরা সজাগ ছিলাম। যাতে হিন্দু ভাই-বোনদের কেউ ক্ষতি করতে না পারেন।’

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে শুক্রবার (২৬শে সেপ্টেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরকান্দার লস্করদিয়া ওবায়েদ মঞ্জিলে ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শামা ওবায়েদ বলেন, এক বছর আগে ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। আপনাদের সকলকে এই বিষয়ে সব সময় সতর্ক থাকতে হবে। সামনে দূর্গাপূজা, সেখানেও ফ্যাসিবাদ অপতৎপরতা চালাতে পারে। এই জন্য সব মন্দিরগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, ‘সালথা ও নগরকান্দায় ১০৩টি পূজামণ্ডপ রয়েছে। আপনারা বিএনপির নেতাকর্মীরা সব মন্দির পাহারা দেবেন। পূজার কয়েকটা দিন প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে সজাগ থাকতে হবে। যাতে কোনো ধরনের অপতৎপরতা কেউ চালাতে না পারেন।’

জে.এস/

ফরিদপুর শামা ওবায়েদ ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250