মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ

বৃষ্টির পর খেলা আবার শুরু হয়েছে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ২৫শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩১ রান। বাংলাদেশের রান এ পর্যায়ে থাকতেই নামে বৃষ্টি। প্রায় আধাঘণ্টা বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। এরপর আবারও শুরু হলো খেলা। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৫। ১৫ রান নিয়ে লিটন দাস এবং ৭ রান নিয়ে ব্যাট করছেন সৌম্য সরকার। বাংলাদেশের ওপেনিংয়ের সমস্যা কাটছেই না। একজন ব্যাটারও ছন্দে নেই। লিটন দাস, সৌম্য সরকারের কথা বলা হয়, তারা ফর্মে নেই। কিন্তু যে তানজিদ হাসান তামিমের ওপর আস্থা রেখেছিলো টিম ম্যানেজমেন্ট, সেই তামিমই একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন। আবারও শূন্য রানে আউট হলেন তিনি। এবারের বিশ্বকাপে এ নিয়ে তিনবার শূন্য রানে আউট হলেন এই তরুণ ওপেনার।

সেমিফাইনালে যেতে হলে আফগানদের করা ১১৫ রান টপকে যেতে হবে ১২.১ ওভারে। সে লক্ষ্যেই শুরু থেকে মারকুটে ব্যাট করা প্রয়োজন বাংলাদেশ দলের ব্যাটারদের। লিটন দাস শুরুটা করলেন তেমনই। কিন্তু তানজিদ হাসান তামিম কী করলেন? আরো পড়ুন: মারমুখি হওয়া তো দুরে থাক, রক্ষণাত্মক খেলতে গিয়ে ফজলহক ফারুকির বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন কোনো রান না করেই। দলীয় রান ছিল এ সময় ১৬।


অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে প্রত্যাশা ছিল অনেক। তিনিও গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিজের ব্যাটকে মেলে ধরবেন। একটি বাউন্ডারি মেরেছিলেনও। কিন্তু নাভিন-উল হকের বলে মোহাম্মদ নবির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি মাত্র ৫ রান করে। এরপর মাঠে নামেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের তকমাধারী এই ক্রিকেটারের কাছেও ব্যাট হাতে জ্বলে ওঠার প্রত্যাশা ছিল সবার। কিন্তু তিনি মারলেন গোল্ডেন ডাক। নাভিন-উল হকের প্রথম বল মোকাবেলা করতেই রিটার্ন ক্যাচ দিলেন তিনি। ২৩ রানে পড়লো বাংলাদেশের ৩ উইকেট।

এসি/

খেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250