শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

একাদশে ভর্তির চতুর্থ ধাপের আবেদন শুরু আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তিতে চতুর্থ ধাপে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। আজ রোববার (১১ই আগস্ট) থেকে শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে চতুর্থ ধাপে আবেদন করতে পারবেন।

বুধবার (১৪ই আগস্ট) পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদনের সুযোগ থাকবে। আগামী ১৭ই আগস্ট রাতে চতুর্থ ধাপের ফল প্রকাশ করা হবে।

তিন ধাপে আবেদন গ্রহণ ও শিক্ষার্থী নির্বাচনের পরও কিছু কলেজ মাদরাসায় সিট খালি থাকায় ও কিছু শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চতুর্থ ধাপেই ভর্তির আবেদনের সর্বশেষ ধাপ বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সম্প্রতি কমিটির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন : যবিপ্রবি খুলছে আজ

জানা গেছে, যেসব শিক্ষার্থী কলেজে ভর্তির আবেদন করেননি বা আবেদন করেও ভর্তির জন্য নির্বাচিত হননি তারা এবং যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েও কলেজে ভর্তি হতে পারেননি বা নিশ্চায়ন করতে পারেননি তারা চতুর্থ ধাপে ভর্তির আবেদন করতে পারবেন।

অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশিকা অনুসারে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। শিক্ষার্থীদের কলেজের আসন সংখ্যা দেখে ৫টি থেকে ১০টি কলেজে আবেদনের পছন্দ দিতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ব্যাংক কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ফল প্রকাশের পর আগামী ১৮ ও ১৯শে আগস্ট রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। চতুর্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা ২০শে আগস্ট কলেজে ভর্তি হতে পারবেন।

এস/ আই.কে.জে/

শিক্ষার্থী একাদশ শ্রেণি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250