শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

গরমে সুস্থ থাকতে কোন ভিটামিনের উপর ভরসা রাখবেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৯ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেক আগেই শীত চলে গেছে। গরম পড়তে শুরু করেছে এখন। এই আবহাওয়ায় শারীরিক অস্বস্তি, সঙ্গে রোগবালাইয়ের ঝুঁকিও কম নেই। তাই নিজেকে একটু বেশি ভালোবাসতে হবে। শরীরের নিতে হবে বাড়তি যত্ন। রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বৃদ্ধি করতে হবে।

আর এসবের জন্য ভরসা হতে পারে ভিটামিন সি যুক্ত কিছু ফল এবং খাবারে। শীতের মতো গ্রীষ্মেও কেন ভিটামিন সি খাওয়া জরুরি? চলুন জেনে নেওয়া যাক-

আরো পড়ুন : লিভারের সুস্থতা ও হাই প্রেশার কমানোতেও কার্যকারী এই সবজি

১) শীতকালে সর্দি-কাশি, জ্বর বেশি হয়। গরমে আবার পেটখারাপ, ডায়েরিয়ার মতো সমস্যার আধিক্য বেশি। তবে রোগের ধরন যেমনই হোক, প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণেই এমন হয় মূলত। সে ক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নেওয়া জরুরি। তার জন্য ভিটামিন সি বেশি করে খেতে হবে।

২) গরম পড়তেই শরীরে জলের পরিমাণ কমতে থাকে। শরীর আর্দ্র রাখতে এই মরসুমে পানি বেশি করে খাওয়ার কথা বলেন চিকিৎসকেরাও। তবে শুধু পানি খেয়ে শরীরে পানির ঘাটতি মেটানো সম্ভব নয়। ভিটামিন সি আছে এমন ফলও খেতে হবে বেশি করে।

৩) গরমের সবচেয়ে বড় সমস্যা হল হজমের গোলমাল। বাড়ির খাবার খেয়েও গ্যাস-অম্বল হয়। মাঝেমাঝেই সঙ্গী হয় বুক জ্বালা, চোয়া ঢেঁকুর। এই ধরনের সমস্যার হাত থেকে নিষ্কৃতি পেতে বাইরের খাবার খাওয়া বন্ধ করলেই শুধু হবে না, ভিটামিন সি ভরপুর ফলও খেতে হবে।

এস/ আই.কে.জে/


ভিটামিন সি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250