মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

শিশু ধর্ষণ মামলায় ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফ্তার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় শিশু ধর্ষণ মামলায় শাজাহান বেপারী (৬৫) নামে এক বৃদ্ধকে  গ্রেফ্তার করেছে পুলিশ।সোমবার (২৪শে জুন) সকাল ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন জাজিরা থানার ওসি হাফিজুর রহমান।

এর আগে রোববার দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার দুর্বাডাঙা হাওলাদার কান্দি গ্রাম থেকে তাকে  গ্রেফ্তার করা হয়।  গ্রেফ্তার শাহজাহান বেপারী হাওলাদার কান্দি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২২শে জুন) বিকেলে শাহজাহান বেপারীর বাড়িতে তার নাতনির সঙ্গে খেলাধুলা করতে যায় তৃতীয় শ্রেণির এক শিশু। খেলার ফাঁকে তার নাতনি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেলে ভুক্তভোগী শিশুর কাছে পানি পান করতে চান শাহজাহান বেপারী। শিশুটি পানি নিয়ে ঘরে প্রবেশ করলে কৌশলে দরজা বন্ধ করে দেন তিনি। এরপর শিশুটির মুখে গামছা দিয়ে বেঁধে পাশবিক নির্যাচন চালান শাজাহান। এতে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে শিশুটি কোনোমতে পালিয়ে বাড়ি ফিরে পরিবারের লোকজনকে বিষয়টি খুলে বলে। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে জাজিরা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলার পর হাওলাদার কান্দি গ্রামের একটি ফসলি মাঠ থেকে শাহজাহান বেপারীকে  গ্রেফ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আরো পড়ুন: এবার প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে

ভুক্তভোগীর বাবা বলেন, আমার মেয়ের সঙ্গে শাহজাহান বেপারী নরপশুর মতো আচরণ করেছে। আমি আইনের মাধ্যমে উপযুক্ত বিচার চাই, যেন আর কোনো শিশুকে এমন পরিস্থিতির শিকার না হতে হয়।

বিষয়টি নিয়ে জাজিরা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুজন বলেন, ধর্ষণের অভিযোগে এক শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সেই মামলায় শাহজাহান বেপারী নামে এক বৃদ্ধকে  গ্রেফ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এসি/


শিশু ধর্ষণ বৃদ্ধ গ্রেপ্তার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250