রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সাইকেল চালালেও ঝরবে অতিরিক্ত মেদ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৫ অপরাহ্ন, ২৩শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

সবাই নিজের মতো করে সুন্দর থাকতে পছন্দ করেন। অতিরিক্ত ওজন শরীরে একাধিক সমস্যা ডেকে আনতে পারে, এ কথা মিথ্যা নয়। তাই অনেকেই এখন নানান কৌশলে অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলতে চাইছেন। তবে শুধু সাইকেল চালিয়েও ঝরবে অতিরিক্ত মেদ। চলুন জানা যাক যেভাবে-

বিশেষজ্ঞরা বলছেন, শুধু জিমে ঘাম ঝরানোই নয়, সাইকেল চালানোর মতো নিত্যদিনের কাজেও ঝরতে পারে অতিরিক্ত মেদ। শুধু প্রয়োজন সঠিক কৌশলের।

১. জিমে শরীরচর্চা শুরুর আগে যেমন হাল্কা কিছু ব্যায়াম করে নিতে হয়, তেমনই সাইকেল চালানোর আগেও একটু হাত পা স্ট্রেচ করার দরকার। সাইকেল চালানো শুরু করার মিনিট পনেরো আগে হাল্কা একটু হাঁটাহাঁটি করে নিন। এতে পেশির জড়তা দূর হবে, ঝরঝরে লাগবে শরীর।

আরো পড়ুন : দড়িলাফে কি সত্যি লম্বা হওয়া যায়?

২. সাইকেল চালানোর সময় কোন ধরনের পোশাক পরবেন তাও গুরুত্বপূর্ণ। সাইকেল চালানোর সময় পরতে হবে খোলামেলা পোশাক কিংবা সুতির জমাকাপড়। এর ফলে দেহ থেকে বের হওয়া ঘাম সহজে শুকিয়ে যেতে পারে।

৩. সমতলেই চালানো শুরু করুন সাইকেল। যারা উঁচুনিচু জায়গায় সাইকেল চালাচ্ছেন, তারা প্রথমে কিছুক্ষণ সমতলে চালিয়ে ধীরে ধীরে চড়াইতে উঠতে পারেন, এতে শরীরের উপর আকস্মিক ধকল পড়ে না।

৪. সাইকেলে চাপলে কিছুটা গতি বজায় রাখতেই হবে। প্রথমে মাঝারি গতিতে শুরু করে ক্রমশ বাড়াতে হবে গতি। আবার একটানা দ্রুত গতিতে সাইকেল চালালে চলবে না। কিছুটা দ্রুত গতিতে চালিয়ে আবার কিছুটা বিশ্রাম দিতে হবে শরীরকে। ধীরে ধীরে চালিয়ে যদি ঘাম না ঝরে, তবে তেমন উপকার মিলবে না।

৫. শুধু সাইকেল চালানোই নয়, চালানোর পর তিরিশ মিনিট থেকে এক ঘণ্টার মধ্যে প্রয়োজন অনুসারে কার্বোহাইড্রেট ও প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। সাইকেল চালানোর সময় ঘামের সঙ্গে অনেকটা পানি বেরিয়ে যেতে পারে। সুতরাং, পান করতে হবে পর্যাপ্ত পানি।

এস/  আই.কে.জে

টিপস ওজন কমানো সাইকেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250