শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা

রাসেলস ভাইপার জমা দেওয়া সবাইকে ৫০ হাজার টাকা দিবে আ.লীগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২২ পূর্বাহ্ন, ২৫শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘জীবিত রাসেলস ভাইপার সাপ ধরে বনবিভাগে জমা দেওয়া হলে প্রত্যেককে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে’ ফরিদপুর জেলা আওয়ামী লীগের এই ঘোষণার পর রোববার (২৩শে জুন) বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে তিনটি জীবিত রাসেলস ভাইপারের বাচ্চা জমা দেন সদরের রেজাউল করিম, আজাদ শেখ ও শাহজাহান খান।

রোববার সন্ধ্যা ৬টার দিকে জেলা আওয়ামী লীগ ওই ঘোষণা প্রত্যাহারের আগ মুহূর্তে সাপ তিনটি বন বিভাগে জমা পড়ায় তাদের প্রত্যেকে ঘোষিত ৫০ হাজার করে টাকা দেওয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক। আর জমাকৃত সাপ তিনটি সোমবার (২৪শে জুন) খুলনায় পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে খুলনার বিভাগীয় বন কর্মকর্তা বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে পৌঁছে দেন ফরিদপুর বন বিভাগের প্রহরী মো. জাহিদুল ইসলাম। রাসেলস ভাইপার তিনটি গ্রহণ করেন ওই কার্যালয়ের বন্যপ্রাণি ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য। 

তন্ময় আচার্য জানান, যে তিনটি রাসেলস ভাইপার সাপ ফরিদপুর বন বিভাগ থেকে তাদের কাছে পাঠানো হয়েছে তার মধ্যে একটি সাপ ইতোমধ্যে মারা গেছে। আরেকটি মৃতপ্রায়, সেটির বাঁচার সম্ভাবনা ক্ষীণ। শুধু একটি সাপ সুস্থভাবে বেঁচে আছে।

আরো পড়ুন: পুরস্কারের আশায় জীবিত রাসেলস ভাইপার নিয়ে প্রেসক্লাবে কৃষক!

তিনি বলেন, জীবিত সাপটির ব্যাপারে বন বিভাগ খুলনা ও ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

ফরিদপুরের বিভাগী বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া বলেন, ২০১২ সালের বন্যপ্রাণি সংরক্ষণ আইন অনুযায়ী সরীসৃপ জাতীয় প্রাণী ধরা বা মারা আইনত দণ্ডনীয়। সে আইন অনুযায়ী সাপ ধরা বেআইনী। এভাবে ধরা সাপ তারা জমা রাখতে বা প্রাপ্তি স্বীকারপত্র দিতে পারেন না। তবে জেলা আওয়ামী লীগের সভাপতির কথায় তাদের সাপগুলো জমা নিতে হয়েছে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথায় প্রাপ্তি স্বীকারপত্র দিতে হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যা ৬টার দিকে জেলা আওয়ামী লীগ একটি ঘোষণাপত্র দিয়ে বলে, গত ২০শে জুন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তক্রমে রাসেলস ভাইপার সাপ সম্পর্কিত একটি ঘোষণা দেওয়া হয়েছিল। যা প্রকৃতপক্ষে বন্যপ্রাণি সংরক্ষণ আইনের পরিপন্থী। বিষয়টি বন ও পরিবেশ আইনের সাথে সাংঘর্ষিক বিধায় জেলা আওয়ামী লীগ সর্বসম্মতভাবে রাসেলস ভাইপার সংক্রান্ত ঘোষণাটি প্রত্যাহার করে নিচ্ছে।

শাহ মো. ইাশতিয়াক গণমাধ্যমকে বলেন, জীবিত রাসেল ভাইপার সাপ ধরে বন বিভাগে জমা দিলে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে- জেলা আওয়ামী লীগের এই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে রোববার যে তিনজন সাপ ধরে বন বিভাগে জমা দিয়েছে তাদের পুরস্কার বাবদ টাকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, সাপ সম্পর্কিত ঘোষণাটি আমরা প্রত্যাহার করেছি সোমবার সন্ধ্যা ৬টায়। তার আগে ওই তিনটি সাপ বন বিভাগে জমা দেওয়া হয়েছে। আমরা আমাদের ঘোষণা অনুযায়ী অনতিবিলম্বে ওই তিন ব্যক্তিকে পুরস্কার বাবদ ৫০ হাজার করে টাকা প্রদান করব। যেহেতু কথা দিয়েছিলাম সেজন্য কথা রক্ষার্থে তাদের টাকাগুলো দিয়ে দেব।

এইচআ/ আই.কে.জে/

আ.লীগ নেতা রাসেলস ভাইপার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250