শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ আংশিক পুনর্বিন্যাস

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

৪৪তম বিসিএসের সাধারণ ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ আংশিক পুনর্বিন্যাস করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

শনিবার (২৯শে জুন) সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ আংশিক পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ৯ই জুলাই থেকে পিএসসির প্রধান কার্যালয়ে এই মৌখিক পরীক্ষা নেওয়া হবে। ৯ই জুলাই থেকে আগামী ৪ঠা আগস্ট পর্যন্ত প্রতিদিন ১৫০ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে। শেষ দিনে অর্থাৎ ৫ই আগস্ট পরীক্ষা নেওয়া হবে ৪৬ জন প্রার্থীর।

আরো পড়ুন: চাকরির ভাইভা দিতে কেমন পোশাক পরবেন

এর আগে, গত ৩০শে এপ্রিল ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করে পিএসসি। যেখানে ৮ই মে থেকে ৩১শে জুলাই পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।

এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

এসি/

৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250