সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

ইয়াশা সাগরকে চিটাগাংয়ের আইনি নোটিশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

টুর্নামেন্টের ১১তম আসরে এবার নতুন মাত্রা যোগ করেছে চিটাগাং কিংস। বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো চিটাগাং দলে যোগ দিয়েছে একজন অফিসিয়াল উপস্থাপক। এটি শুধু একটি সাধারণ নিয়োগ নয়, কেননা হোস্ট হিসেবে যুক্ত হয়েছেন বিদেশি কানাডিয়ান মডেল। 

বিপিএলের এগারতম আসরে নতুন মাত্রা যোগ দিতে কানাডিয়ান হোস্ট ইয়াশা সাগরকে উপাস্থপক হিসেবে দলে নিয়ে আসে। চলমান আসরজুড়ে কানাডিয়ান এই হোস্টকে নিয়ে ছিল বাড়তি উন্মাদনা। তবে শেষ অংশে চিটাগাং কিংসের সঙ্গে নেই ইয়াশা। যা নিয়ে নানান গুঞ্জন চলছিল। অবশেষে পর্দা উন্মোচিত হচ্ছে ইয়াশা সাগরের অন্তরালে চলে যাওয়ার রহস্য। 

দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে চিটাগাং কিংস। নামীদামী বিদেশিদের পেছনে না ঘুরে দেশি খেলোয়াড়দের ওপর ভরসা করেই এবারে বিপিএলের ফাইনালে জায়গা করে নেয়ায় বন্দর নগরীর দলটির খেলোয়াড়-সমর্থক সবাই বেজায় খুশি। তবে কোথাও যেন একটু ঘাটতি থাকছেই।

আসরের শুরু থেকে ব্যাট-বলের লড়াইয়ের বাইরে চিটাগাং কিংসকে নিয়ে উন্মাদনার কেন্দ্রে ছিলেন তাদের হোস্ট ইয়াশা সাগর। কিন্তু হঠাৎ করে দৃশ্যপট থেকে হারিয়ে গেছেন তিনি। ফাইনালে জায়গা করে নেয়ার পরও খেলোয়াড় ও সমর্থকদের সঙ্গে জয় উদযাপনে নেই তিনি। স্বভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কোথায় হারালেন ইয়াশা?

আরও পড়ুন১২ বছর পর সান্তোসের জার্সিতে মাঠ মাতালেন নেইমার!

প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে এসেছে আইনি নোটিশের খবর। চুক্তির শর্ত না মানায় তাকে আইনি নোটিশ পাঠিয়েছে চিটাগাং কিংস। চিটাগাং কিংসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শাখাওয়াত হোসেন ইয়াশা সাগর বরাবর এই আইনি নোটিশটি পাঠিয়েছেন।

এই আইনি নোটিশে বলা হয়েছে, গত ১০ই ডিসেম্বর এই কানাডিয়ান মডেলের সঙ্গে তার মক্কেল চিটাগাং কিংসের চুক্তি হয়েছিল, যাতে বিভিন্ন শর্ত অন্তর্ভূক্ত ছিল। চলমান বিপিএলে উপস্থাপনার পাশাপাশি সেই শর্তগুলো মানতে বাধ্য ছিলেন ইয়াশা। কিন্তু চুক্তির ৯ ধারাটি লঙ্ঘন করেছেন এই মডেলকন্যা। সেই ধারা অনুযায়ী, স্পন্সরশিপ বার্তা, বিজ্ঞাপন এবং বাণিজ্যিক অংশীদারদের সম্প্রচারের উল্লেখ ছিল।

আইনি নোটিশে আরও বলা হয়েছে,  ইয়াশা এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এমনকি আনুষ্ঠানিক আমন্ত্রণ সত্ত্বেও স্পন্সর ডিনারে উপস্থিত হননি এবং প্রযোজ্য স্পন্সর শুট ও প্রোমোশনাল শুটআউট সম্পন্ন করেননি, যা চিটাগাং কিংসের আর্থিক ও সুনাম ক্ষতির কারণ হয়েছে।

চিটাগাং কিংসের সূত্র জানিয়েছে, গত ২রা ফেব্রুয়ারি ইয়াশাকে এই আইনি নোটিশ পাঠানো হয়। তাকে ২ দিনের মধ্যে মালিকপক্ষের সঙ্গে সমস্যার সমাধান করতে নির্দেশ দেয়া হয়। অন্যথায় চিটাগাং কিংস তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে বলে জানানো হয়।

এসি/কেবি


আইনি নোটিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250